News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ার যুবকের মৃত্যু চেন্নাইয়ে
Image

সোনামুড়ার যুবকের মৃত্যু চেন্নাইয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ চেন্নাইয়ে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু এক যুবকের৷ তার ঝুলন্ত মৃতদেহ ঘর থেকে উদ্ধার হয়েছে৷ প্রণয়ঘটিত ঘটনার জেরে এই ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ চেন্নাইয়ের তিরু মল্যাইয়ে কর্মরত সোনামুড়া গ্রাম পঞ্চায়েতের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷


বুধবার সকালে ভারাভারি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদের তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ যুবকটির নাম মিজান হোসেন৷ বাবার নাম মানিক মিয়া৷ জানা যায় বিশাল বিশালগড় এর বিশালগড় এর কড়ইয়ামুড়া এলাকার এক যুবতীও সেখানে কাজ করতো৷ তাদের দুজনের মধ্যে পরিচয় সুত্রে গভীর সম্পর্ক গড়ে ওঠে৷ তারা কাছাকাছি ভাড়া বাড়িতে থাকতো৷ এর মধ্যে সঙ্গে অপর এক যুবকের সঙ্গে যুবতীটির অবৈধ সম্পর্ক গড়ে ওঠে সম্পর্কে৷ বিষয়টি নিয়ে তাদের মধ্যে বিবাদ চলছিল৷


এর মধ্যেই বুধবার সকালে ভাড়া বাড়িতে মিজানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় জনমনে নানা প্রশ্ণ করতে শুরু করেছে৷ বিষয়টি তার বন্ধুরা সোনামুড়া নিজ বাড়িতে ফোন করে জানায়৷ স্থানীয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ এদিকে ঘটনার খবর আসতেই তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ এঘটনায় রীতিমতো ভেঙ্গে পড়েছেন পরিবারের লোকজন৷ ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে চেন্নাই পুলিশ সূত্রে জানা গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top