News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতীক্ষা শেষ, অ্যামাজোনিয়া-১ ও ১৮টি উপগ্রহের সফল উৎক্ষেপণ
Image

প্রতীক্ষা শেষ, অ্যামাজোনিয়া-১ ও ১৮টি উপগ্রহের সফল উৎক্ষেপণ

বেঙ্গালুরু ও শ্রীহরিকোটা, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (পিএসএলভি)-সি৫১-এ চেপে মহাকাশে পাড়ি দিল ব্রাজিলের অ্যামাজোনিয়া-১ এবং আরও ১৮টি অন্যান্য স্যাটেলাইট। রবিবার সকাল ১০.২৪ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (পিএসএলভি)-সি৫১-এ চেপে মহাকাশে পাড়ি দিয়েছে অ্যামাজোনিয়া-১ এবং আরও ১৮টি অন্যান্য স্যাটেলাইট।


৬৩৭ কিলোগ্রাম অ্যামাজোনিয়া-১ এবং আরও ১৮টি অন্যান্য স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের পর ইসরো-র প্রধান কে সিবান বলেছেন, “ব্রাজিলের ডিজাইন করা স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ভারত এবং ইসরো অত্যন্ত গর্বিত। স্যাটেলাইট খুব ভালো আছে। ব্রাজিলের টিমকে অভিনন্দন।” উৎক্ষেপণের নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে গিয়েছে অ্যামাজোনিয়া-১ এবং আরও ১৮টি অন্যান্য স্যাটেলাইট।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top