News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্গাবাড়ি চা বাগান এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

দুর্গাবাড়ি চা বাগান এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ গান্ধী গ্রামের দুর্গাবাড়ি চা বাগান সংলগ্ণ এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃতের নাম অশোক সূত্রধর৷ তিনি একজন করণিক ছিলেন৷সাতসকালে গান্ধী গ্রামের দুর্গাবাড়ি চা বাগান সংলগ্ণ এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷


স্থানীয় সূত্রে জানা যায় চা বাগান এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী৷ মৃতদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়তেই এলাকার জনগণ ঘটনাস্থলে এসে জড়ো হতে শুরু করেন৷ খবর পাঠানো হয় এয়ারপোর্ট থানার পুলিশকে৷ পুলিশ এসে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ নিহতের নাম অশোক সূত্রধর৷ পেশায় তিনি একজন করণিক৷ গান্ধীগ্রাম স্ত্রী সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন৷উল্লেখ্য নিহত করণিকের বাবাা পিএমের প্রাক্তন লোকাল কমিটির সম্পাদক ছিলেন৷


তার নাম অন্নদা সূত্রধর৷ সিপিআইএম নেতা পুত্রকে হত্যার ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনগণে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ এয়ারপোর্ট থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এ ব্যাপারে কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top