News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে করোনার প্রকোপ বাড়ায় আইপিএলের ভেন্যু নিয়ে বিকল্প ভাবনা বিসিসিআইয়ের
Image

মহারাষ্ট্রে করোনার প্রকোপ বাড়ায় আইপিএলের ভেন্যু নিয়ে বিকল্প ভাবনা বিসিসিআইয়ের

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি. স.) : একাধিক কেন্দ্রে হতে পারে আইপিএল ১৪ । মহারাষ্ট্রে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তেই আইপিএল-১৪-এর ভেন্যু নিয়ে বিকল্প ভাবনা করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআইয়ের তরফে প্রথমে মুম্বইয়ের পাশাপাশি মোতেরায় এবারের টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবা হলেও পরিবর্তিত পরিস্থিতিতে কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদের নামও মেগা টুর্নামেন্টের ভেন্যু হিসেবে উঠে আসছে।
বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, করোনা পরিস্থিতির যেভাবে বদল হচ্ছে তাতে কোনও একটি নির্দিষ্ট ভেন্যুতে মেগা টুর্নামেন্টের আয়োজন করা বিপজ্জনক হতে পারে। তবে আইপিএল ১৪-র জন্য একাধিক কেন্দ্রের নাম নিয়ে আলোচনা হয়েছে ঠিকই তবে চূড়ান্ত কিছু এখনও স্থির হয়নি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top