News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

তেলিয়ামুড়ায় ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ ফেব্রুয়ারি৷৷ তেলিয়ামুড়া মাই গঙ্গা সাব সেন্টারের পাশে ফাঁসিত আত্মহত্যা করেছে এক ব্যক্তি৷ তার নাম অরুণ দাস৷ শুক্রবার দুপুর নাগাদ এই আত্মহত্যার ঘটনা ঘটে৷ পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার গ্রামে টাকার কাজ থাকায় তার স্ত্রীর সবিতা দাস লেখার কাজ করতে যান৷ বাড়িতে অরুন দাস একা ছিলেন৷ নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে নিজ ঘরের বারান্দায় ফাঁসিতে আত্মহত্যা করেন তিনি৷পরবর্তী সময়ে বাড়ির লোকজন বাড়িতে ফিরে এসে জ্বলন্ত মৃতদেহ দেখতে পান৷

ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন তার তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর দেন৷খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ মৃত অরুন দাসএকজন মৎস্য বিক্রেতা ছিলেন৷ মাই গঙ্গা বাজারে তার মাছের দোকান রয়েছে৷ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি৷তেলিয়ামুড়া থানার পুলিশ অস্বাভাবিকত্ব জনিত মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে মৎস্য ব্যবসায়ী অরুন দাস৷

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top