News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইউসুফ পাঠানও
Image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইউসুফ পাঠানও

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আরও এক তারকা ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় দুই পাতার একটি বিবৃতি দিয়ে নিজের বিদায়ের কথা জানান বিশ্বকাপজয়ী এই বিস্ফোরক অলরাউন্ডার। অবসর গ্রহণের সময় তিনি নিজের পরিবার ও ভক্তদের ধন্যবাদ জানান।

ঘণ্টা খানেকের ব্যবধানে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন টিম ইন্ডিয়া তথা কলকাতা নাইট রাইডার্সের দুই প্রাক্তন তারকা বিনয় কুমার ও ইউসুফ পাঠান। বিনয় কুমার ক্রিকেটের বুটজোড়া তুলে রাখার খবর জানানোর ঠিক পরেই সোশ্যাল মিডিয়াতেই ব্যাট-প্যাড তুলে রাখার কথা ঘোষণা করেন ইউসুফ। টুইটারে বিবৃতি দিয়ে ইউসুফ লেখেন, ‘প্রথম যেদিন ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলাম, দিনটার কথা স্পষ্ট মনে রয়েছে। আমি শুধু জাতীয় দলের জার্সিই গায়ে চাপাইনি, বরং আমার পরিবার, কোচ, বন্ধু, গোটা দেশ ও সেই সঙ্গে নিজের প্রত্যাশাকে কাঁধে তুলে নিয়েছিলাম। .. তবে আজকের দিনটা একটু আলাদা। আজ কোনও বিশ্বকাপ বা আইপিএলের ফাইনাল নেই। তা সত্ত্বেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজ সেই সময় এসেছে, যখন জীবনের এই ইনিংসটায় দাঁড়ি পড়ে যাচ্ছে। আমি সব ধরণের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করছি।’

ইউসুফ পাঠান ভারতের হয়ে ৫৭টি ওয়ান ডে ও ২২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২টি শতরান ও ৩টি অর্ধশতরান-সহ ৮১০ রান করা ছাড়াও ৩৩টি উইকেট নিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২৩৬ রান করেন সিনিয়র পাঠান এবং উইকেট নেন ১৩টি। দেশের জার্সিতে ২০০৭ টি-২০ বিশ্বকাপ ছাড়াও ২০১১ আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ জিতেছেন তিনি।

রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলেছেন ইউসুফ। রাজস্থানের হয়ে একবার ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুই বার ইন্ডিয়ান প্রিমিয়র লিগ জিতেছেন সিনিয়র পাঠান।

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top