News Flash

  • Home
  • Uncategorized
  • অলৌকিকতার অপেক্ষা! অগ্ণিদগ্দ ঝুমার চিকিৎসার সমস্ত খরচ বহন করবে ত্রিপুরা সরকার, জানালেন মন্ত্রী রতনলাল
Image

অলৌকিকতার অপেক্ষা! অগ্ণিদগ্দ ঝুমার চিকিৎসার সমস্ত খরচ বহন করবে ত্রিপুরা সরকার, জানালেন মন্ত্রী রতনলাল

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ অলৌকিকতার অপেক্ষায় প্রহর গুণছেন সমগ্র ত্রিপুরাবাসী৷ সরস্বতী পূজায় বিলোনিয়া বিদ্যাপীঠের একাদশ শ্রেণির ছাত্রী ঝুমা দে অগ্ণিদগ্দ হয়ে বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন৷ তাঁর বেঁচে থাকার অদম্য ইচ্ছাশক্তি মৃত্যুকে পরাজিত করবে বলেই আশাবাদী রাজ্যবাসী৷ আজ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, ঝুমার শরীরের ৮৭ শতাংশ পুড়ে গেছে৷


চিকিৎসকদের বক্তব্য অনুসারে সারা বিশ্বে এক শতাংশেরও কম এমন রোগী বেঁচে যান৷ তবে মৃত্যুর সাথে তাঁর লড়াই দেখে মনে হচ্ছে অলৌকিক ঘটনা ঘটে যেতেও পারে, আশা প্রকাশ করে বলেন তিনি৷ তিনি জানান, ঝুমার চিকিৎসার জন্য ত্রিপুরা সরকারের তহবিল থেকে অর্থ সাহায্য দেওয়া হলেও তাতে যথেষ্ট হবে না৷ তাই সমগ্র ত্রিপুরাবাসীর কাছে মানবিক আবেদন করা হয়েছে৷ মানুষ সাধ্যমতো আর্থিক সহায়তা দিচ্ছেন৷


আজ শিক্ষামন্ত্রী বলেন, সরস্বতী পূজায় অগ্ণিদগ্দ ঝুমা দে-কে প্রথমে বিলোনিয়া হাসপাতাল এবং সেখান থেকে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছিল৷ কিন্তু ঝুমার অবস্থা দেখে চিকিৎসকরা তার বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন৷ তাই, উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় স্থানান্তর করা হয়েছিল৷ মন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে তার চিকিৎসায় ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়েছি৷ এছাড়া, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা মিলে আরও ১ লক্ষ টাকা, উচ্চ বুনিয়াদী শিক্ষা দফতর থেকে ২০ হাজার টাকা এবং স্টেট ইলনেস ফান্ড থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা সরাসরি হাসপাতালকে দেওয়া হয়েছে৷


তিনি জানান, ঝুমাকে নিয়ে তার মা এবং এক আত্মীয় কলকাতায় যান৷ কিন্তু কলকাতায় গিয়ে কারোর সাথে যোগাযোগ না করে তাঁরা সোজা এসএসকেএম হাসপাতালে চলে যান৷ সেখানে তাঁদের চিকিৎসা সম্ভব নয় জানানোর পর তাঁরা ডিশান হাসপাতালে যান৷ ওই হাসপাতালে ঝুমাকে ভরতি করা হলেও পরের দিন তারা বিমানে আগরতলায় চলে আসেন এবং সোজা বিলোনিয়া চলে যান৷ শিক্ষামন্ত্রীর কথায়, বিষয়টি গোচরে আসার পর সমস্ত খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, চিকিৎসার খরচ শুনে তাঁরা ঘাবড়ে গিয়ে কলকাতা থেকে ফিরে এসেছিলেন৷
তিনি বলেন, এর পরই কলকাতায় সমস্ত জায়গায় চিকিৎসা সম্পর্কিত বিষয়ে খোঁজ নিয়েছি এবং ডিশান-এ চিকিৎসা সম্ভব আশ্বস্ত হওয়ার পর তাঁদের পুনরায় কলকাতায় পাঠিয়েছি৷

সাথে একজন শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর রায়ও সহায়তার জন্য রয়েছেন৷ শিক্ষামন্ত্রীর কথায়, সাধারণত নাবালিকা অগ্ণিদগ্দ রোগীকে ওই হাসপাতাল ভরতি করে না৷ কিন্তু রাজ্য সরকার সমস্ত দায়িত্ব নেওয়ায় তারা ঝুমাকে ভরতি করে তার চিকিৎসা শুরু করেছে৷ তিনি জানান, এমন রোগীর চিকিৎসায় ১৫ লক্ষ টাকা থেকে শুরু করে ১.৫ কোটি টাকা পর্যন্ত খরচের সম্ভাবনা রয়েছে৷ তাই সমগ্র ত্রিপুরাবাসীর কাছে ঝুমার চিকিৎসা বাবদ আর্থিক সহায়তার জন্য মানবিক আবেদন করা হয়েছে৷


শিক্ষামন্ত্রী বলেন, মৃত্যুর সাথে লড়াই করে চলেছে ঝুমা৷ তাই, অলৌকিক ঘটনা ঘটে যেতেও পারে বলে আশাবাদী তিনি৷ তাঁর কথায়, ঝুমার চিকিৎসায় সমস্ত খরচ ত্রিপুরা সরকারই বহন করবে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top