News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত ও পাকিস্তানের সীমান্তে গুলি চালানো বন্ধের সিদ্ধান্ত দুই দেশের
Image

ভারত ও পাকিস্তানের সীমান্তে গুলি চালানো বন্ধের সিদ্ধান্ত দুই দেশের

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) :  চিন সীমান্তের পরিস্থিতির উন্নতি হওয়ায় ভারত পাকিস্তানের সীমান্তের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছে। বৃহস্পতিবার হটলাইনে বক্তব্য রাখেন ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও)। উভয়পক্ষ নিয়ন্ত্রণ রেখা এবং অন্যান্য সমস্ত অঞ্চলে একটি স্বতন্ত্র, স্পষ্ট ও মাতামাতিপূর্ণ পরিবেশের পরিস্থিতি পর্যালোচনা করেছিল এবং ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি মধ্যরাত বা ২৫  ফেব্রুয়ারি থেকে নিয়ন্ত্রণ রেখা এবং অন্যান্য সমস্ত অঞ্চলে গুলি চালানো বন্ধ করার বিষয়েও একমত হয়

বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রক এক বিবৃতি জারি করে জানিয়েছে, ফেব্রুয়ারির ২৫ তারিখ থেকে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের সঙ্গে নয়া সংঘর্ষবিরতি চুক্তি বলবৎ হয়েছে। দুই দেশের সেনা আধিকারিদের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই পদক্ষেপে রাজি হয়েছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। দুই দেশের ‘ডিরেক্টর জেনারেলস অফ মিলিটারি অপারেশনস’ বা ডিজিএমও এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, “সীমান্তে শান্তি বজায় রাখার স্বার্থে পারস্পরিক সমস্যা মিটিয়ে নিতে পদক্ষেপ করতে রাজি হয়েছেন দুই দেশের সেনা আধিকারিকরা। নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তি যাতে সঠিকভাবে মেনে চলা হয়, সেই বিষয়ে নজর রাখতে রাজি হয়েছে দুই দেশ। ২৪ ফেব্রুয়ারি মধ্যরা ত থেকে বা ২৫ ফেব্রুয়ারি থেকেই এই চুক্তি কার্যকর হবে। কোনও বিষয়ে মতপার্থক্য হলে হটলাইনের মাধ্যমে তা আলোচনা করা হবে। এছাড়া, দুই সেনার মধ্যে নিয়মিত বর্ডার ফ্ল্যাগ মিটিংও করা হবে।”

উল্লেখ্য, গত বছর থেকেই কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর লাগাতার গোলাবর্ষণ করে চলেছে পাকিস্তান। পালটা দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। এতে দু’দিকেই সীমান্তবর্তী গ্রামগুলিতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। গোলন্দাজ বাহিনীর হামলায় দু’দিকেই মৃত্যু হয়েছে বেশ কয়েকজন সাধারণ মানুষের। এহেন পরিস্থিতিতে সীমান্তে শান্তি ফেরাতে উদ্যোগী হয়েছে দুই দেশ। বিশ্লেষকদের মতে, লাদাখে চিনের সঙ্গে সংঘাতের আবহে ভারত সাফ করে দিয়েছে যে প্রয়োজনে যুদ্ধে নামতে পিছপা হবে না দেশ। এই বার্তা অত্যন্ত স্পষ্টভাবে পৌঁছে গিয়েছে পাকিস্তানের কাছেও। বিশেষ করে দিল্লিতে ‘জাতীয়তাবাদী’ সরকার থাকায় আপাতত ভারতকে উসকাতে চাইছে না পাক সেনা। এছাড়া, চিনের সঙ্গে ভারতের সংঘাত কিছুটা মিটতে কার্যত ব্যাকফুটে চলে গিয়েছে রাওয়ালপিণ্ডি।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top