মুম্বই, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): প্রযুক্তিগত বিপ্লবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) পিছনে থাকতে চায় না। জানিয়ে দিলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। বৃহস্পতিবার আরবিআই গভর্নর জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা নিয়ে কাজ করছে আরবিআই। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, “কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা নিয়ে কাজ করছে আরবিআই, যা ক্রিপ্টোকারেন্সির থেকে অনেকটাই ভিন্ন। প্রযুক্তিগত বিপ্লবে আমরা পিছনে থাকতে চাই না। ব্লকচেইন প্রযুক্তির সুবিধাগুলি নিজেদের কাজে লাগানো দরকার। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমাদের কিছু উদ্বেগ রয়েছে।”
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এদিন জানিয়েছেন, “আমি নিশ্চিত রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সমন্বিত পদ্ধতিতে একটি ইতিবাচক সিদ্ধান্ত নেবে। কর হ্রাস করার জন্য কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে সমন্বিত পদক্ষেপের প্রয়োজন রয়েছে। আমরা বুঝতে পেরেছি রাজ্য ও কেন্দ্রের রাজস্ব চাপ রয়েছে, দেশকে সক্ষম করার জন্য ও কোভিড ধকল থেকে বেরিয়ে আসার জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন।”
প্রযুক্তিগত বিপ্লবে পিছনে থাকতে চায় না আরবিআই : শক্তিকান্ত দাস
Releated Posts
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…


















