কলকাতা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): এখনও দু’সপ্তাহ হয়নি ৫০ টাকা দাম বৃদ্ধির পর, বুধবার মধ্যরাত থেকে ফের ২৫ টাকা দাম বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের। এই নিয়ে এ মাসে তিন বারে মোট ১০০ টাকা দাম বাড়ল। রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস সংস্থাগুলির ঘোষণা অনুযায়ী, ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় ২৫ টাকা বেড়ে হচ্ছে ৮২০.৫০ টাকা। ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারের দর কমছে ৫ টাকা। হচ্ছে ১,৫৮৪ টাকা।
ভারতে পেট্রোল ও ডিজেলের দাম আকাশছোঁয়া। জ্বালানি তেল প্রতিদিনই দুশ্চিন্তা বাড়াচ্ছে সাধারণ মানুষের। এ বার আমজনতার দুশ্চিন্তা বাড়িয়ে ৮০০ টাকা ছাড়াল রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও। কিন্তু কেন এই বৃদ্ধি? সংস্থাগুলির দাবি, বিশ্ব বাজারে গ্যাসের ও তার উপাদানের দাম বৃদ্ধিই এর কারণ।

এক মাসে তিন দফা, মধ্যরাত থেকে ফের বাড়ল গ্যাসের দাম
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…


















