News Flash

  • Home
  • Uncategorized
  • রোগীর টাকা চুরির অভিযোগে ধৃত যুবক ক্যান্সার হাসপাতালে
Image

রোগীর টাকা চুরির অভিযোগে ধৃত যুবক ক্যান্সার হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ ক্যান্সার হাসপাতালে কাজ করতে আসা এক মহিলা কর্মী থেকে টাকা চুরি এবং রোগী নিয়ে আসা গাড়ির যন্ত্রাংশ চুরির ঘটনায় জড়িত এক যুবককে আটক করা হয়েছে৷ আটক যুবকের নাম আলম মিয়া৷ ক্যান্সার হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে রোগী এবং তাদের পরিবারের লোকজনদের কাছ থেকে টাকা চুরির ঘটনার অভিযোগ প্রায়ই পাওয়া যাচ্ছে৷ তাতে নিরাপত্তা নিয়ে সংশয় ক্রমশ বেড়ে চলেছে৷ বুধবার ক্যান্সার হাসপাতাল এ সিসি ক্যামেরার ফুটেজ দেখে এক চোরকে আটক করা হয়েছে৷ জানা যায় ক্যান্সার হাসপাতালে কাজ করতে আসা মহিলারা বেড রুমের ভিতর রেখে কাজ করছিলেন৷ এক মহিলা কর্মীর প্যাকেট ৫০০০ টাকা ছিল৷

কাজ শেষ করে বাড়ি ফেরার সময় লক্ষ্য করেন তার ব্যাগে টাকা নেই৷ সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে শনাক্ত করা সম্ভব হয়েছে৷ সে অনুযায়ী চোরকে আটক করা হয়েছে৷জানা যায় আলম মিয়া লন্ডিতে কাজ করে৷ লন্ডি থেকে কাপড় দিতে এসে ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে গেছে৷ শুধু তাই নয় রোগী নিয়ে আসা একটি গাড়ি থেকে যন্ত্রাংশ চুরি করে ওই চোর৷ সিসিটিভি ফুটেজে তাও ধরা পড়েছে৷ সে অনুযায়ী চোর আলম মিয়াকে আটক করা হয়৷ তার বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ হাসপাতালে বেসরকারি নিরাপত্তা কর্মী থাকলেও তাদের চোখে ধুলো দিয়ে এ ধরনের কাজকর্ম অব্যাহত রয়েছে৷ আটক চোরের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top