News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবি সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি, প্রয়াত গায়ক সরদুল সিকান্দর
Image

পঞ্জাবি সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি, প্রয়াত গায়ক সরদুল সিকান্দর

চন্ডীগড়, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): অপূরণীয় ক্ষতি হয়ে গেল পঞ্জাবি সঙ্গীত জগতে। প্রয়াত হলেন খ্যাতনামা পঞ্জাবি গায়ক সরদুল সিকান্দর। বুধবার মোহালির ফর্টিস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর। কিডনির সমস্যা-সহ অন্যান্য অসুস্থতার জন্য মোহালির হাসপাতালে ভর্তি ছিলেন এই সঙ্গীত শিল্পী। পঞ্জাবি গায়ক সরদুল সিকান্দরের প্রয়াণে সঙ্গীত জগতের পাশাপাশি শোকস্তব্ধ রাজনৈতিক মহলও। শোকপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। শোকপ্রকাশ করে অমরিন্দর সিং জানিয়েছেন, “পঞ্জাবি সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।” আকালি শিরোমনি দলের প্রধান সুখবিন্দর সিং বাদলও টুইট বার্তায় এই প্রবাদপ্রতিম পঞ্জাবি গায়কের শোকপ্রকাশ করেছেন। তিনি লেখেন, “খুব দুঃখিত কিংবদন্তি পঞ্জাবি গায়ক সরদুল সিকান্দের-এর মৃত্যুর খবরে। পঞ্জাবি ফিল্ম ও মিউজিক ইন্ডাস্ট্রির বিরাট ক্ষতি হয়ে গেল। ওঁনার পরিবার, বন্ধু ও অনুরাগীদের জন্য জানাই সমবেদনা। ওঁনার আত্মার শান্তি কামনা করছি।”

কয়েক বছর আগেই কিডনি প্রতিস্থাপন হয়েছিল সরদুল সিকান্দেরর। সম্প্রতি একাধিক শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন সরদুল। গত ১৫ দিন ধরে মোহালির ফর্টিস হাসপতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিডনি সঠিকভাবে কাজ করছিল না, তাঁর রক্তে সুপারের মাত্রাও মারাত্মক বেড়ি গিয়েছিল। এদিন মাল্টি অর্গ্যান ফেলিউরের কারণে মৃত্যু হয়েছে সরদুল সিকান্দরের। ১৯৮০ সালে সর্বপ্রথম রেডিও ও টেলিভিশনে পথচলা শুরু হয় সিকান্দরের। ‘রোডওয়েজ দি লারি’ এটাই ছিল তাঁর প্রথম অ্যালবাম। পঞ্জাবি ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top