News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে যথাসাধ্য চেষ্টা করছে সরকার : প্রধানমন্ত্রী
Image

কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে যথাসাধ্য চেষ্টা করছে সরকার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে যথাসাধ্য চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত অন্নদাতাদের ফের জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতীয় কৃষকরা এখন আত্মনির্ভর ভারত অভিযানের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন। বুধবার পিএম-কিসান নিধি যোজনার দ্বিতীয় বার্ষিকীতে একাধিক টুইট করেছেন প্রধানমন্ত্রী। টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ” অন্নদাতাদের জীবনকে মসৃন করে তোলার জন্য এবং তাঁদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে যে সঙ্কল্প দেশ নিয়েছে, এক্ষেত্রে পিএম কিসান নিধির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের কৃষকরা এখন আত্মনির্ভর ভারত অভিযানের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন।” 

অপর টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “পিএম-কিসান নিধির দু’বছর সম্পূর্ণ হল আজ। অন্নদাতাদের কল্যাণে নিবেদিত এই প্রকল্পের সৌজন্যে কোটি কোটি কৃষক ভাই-বোনেদের জীবনে যে পরিবর্তন এসেছে, এর ফলে অন্নদাতাদের জন্য কাজ করার ক্ষেত্রে আমরা আরও অনুপ্রাণিত হয়েছি।” টুইটারে প্রধানমন্ত্রী জানান, “বিগত ৭ বছরে, কৃষিক্ষেত্রে রূপান্তরের জন্য অনেক উদ্যোগ নিয়েছে ভারত সরকার। উন্নত সেচ ব্যবস্থা থেকে শুরু করে প্রযুক্তি, মাটির প্রতি বিশেষ নজর থেকে মিডলম্যানদের নির্মূল করা, সর্বাত্মক ছিল প্রচেষ্টা।” টুইটারে প্রধানমন্ত্রী আরও লেখেন, “কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে যথাসাধ্য চেষ্টা করছে আমাদের সরকার। আপনারা নমো অ্যাপে অন্তর্দৃষ্টিপূর্ণ বিষয়বস্তু খুঁজে পেতে পারেন, কৃষকদের জন্য করা কাজের ঝলক।”

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top