নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): শেষ ২৪ ঘন্টায় ৬.৭৮-লক্ষের বেশি মানুষের করোনা-পরীক্ষা করার পর ভারতে ২১.২২-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-টেস্টের সংখ্যা। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২২ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ৬,৭৮,৬৮৫টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২১,২২,৩০,৪৩১-এ পৌঁছে গেল।
সুস্থতা সমানে বাড়ছে ভারতে, শেষ ২৪ ঘন্টায় অনেকটাই কমল চিকিৎসাধীন রোগীর সংখ্যা। সোমবার সারা দিনে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি, বিগত ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ১৩,২৫৫ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৫৬,৪৬৩ জনের মৃত্যু হয়েছে (১.৪২ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭৮ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,০৭,১২,৬৬৫ জন (৯৭.২৪ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা অনেকটাই কমেছে, এই মুহূর্তে ভারতে মোট ১,৪৭,৩০৬ জন করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন, বিগত ২৪ ঘন্টায় কমেছে ২,৭৪৯ জন (১.৩৪ শতাংশ)।

ভারতে ২১.২২ কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সক্রিয় রোগী ১.৩৪ শতাংশ
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…


















