News Flash

  • Home
  • Uncategorized
  • গরিব বিধবা মহিলাদের কন্যা সন্তানদের শিক্ষা ক্ষেত্রে সহায়তায় পরিকল্পনা রাজ্য সরকারের
Image

গরিব বিধবা মহিলাদের কন্যা সন্তানদের শিক্ষা ক্ষেত্রে সহায়তায় পরিকল্পনা রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের গরিব বিধবা মহিলাদের কন্যা সন্তানদের শিক্ষা ক্ষেত্রে সহায়তায় একটি পরিকল্পনা গ্রহণ করতে মুখ্যমন্ত্রী সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন৷ পাশাপাশি রাজ্যের অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলিতে পাঠরত শিশু ও তাদের মায়েদের পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন সুুবিধা প্রদানে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পগুলি যথাযথভাবে রূপায়ণের ক্ষেত্রে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরকে আরও সক্রিয় ভূমিকা নিতে মুখ্যমন্ত্রী আহ্বান জানান৷


আজ সচিবালয়ের ২নং সভাকক্ষে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দপ্তরের কাজকর্মে সরকারের লক্ষ্য ও দিশা তুলে ধরেন৷ গরিব বিধবা মহিলাদের কন্যা সন্তানদের শিক্ষার ক্ষেত্রে সহায়তায় রাজ্যের বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনগুলিকে নিজ নিজ এলাকায় এগিয়ে আসতে উৎসাহিত করতে তিনি দপ্তরের আধিকারিকদের পরামর্শ দেন৷ তিনি আরও বলেন, শিশু ও মহিলাদের অপুষ্টি ও রক্তাল্পতার হার আরোও কমানোর লক্ষ্যে দপ্তরকে বিশেষ পরিকল্পনা গ্রহণ করে কাজ করতে হবে৷ রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলি থেকে শিশু ও মায়েরা সমস্ত পরিষেবা নিয়মিত পাচ্ছেন কিনা তা দপ্তরের আধিকারিকদের আরও আন্তরিক এবং নিষ্ঠার সঙ্গে তদারকি করতে হবে৷ প্রতিটি অঙ্গনওয়াড়ী কেন্দ্রে সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ এবং এল পি জি গ্যাস প্রদানে দপ্তরকে গুরুত্ব দিয়ে কাজ করতে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷ অঙ্গনওয়াড়ী কেন্দ্রের শিশুদের ইউনিফর্ম প্রদান করার বিষয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে পরিকল্পনা তৈরী করার জন্যও বলেন মুখ্যমন্ত্রী৷


সভায় সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব দীপা ডি নায়ার সর্বশেষ সভার পরিপ্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তগুলি তুলে ধরেন৷ তিনি বলেন, রাজ্যের প্রতিটি অঙ্গনওয়াড়ী কেন্দ্রে পানীয় জলের ব্যবস্থা সুুনিশ্চিত করতে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে৷ ২০২০-২১ অর্থবর্ষে ১১২৭টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই ১৫৮টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে৷ বাকীগুলিতে আগামী মার্চ মাসের মধ্যেই বিশুদ্ধ পানীয় জল সরবরাহের কাজ চলছে৷ ২০২০-২১ অর্থবর্ষে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক রাজ্যে নতুন ২৩৪টি অঙ্গনওয়াড়ী কেন্দ্র স্থাপনের ম’রী প্রদান করেছে৷

এরজন্য প্রয়োজনীয় স্থানও চিহ্ণিত করা হয়েছে৷ এছাড়াও ডোনার মন্ত্রক ২০২০-২১ অর্থবর্ষে রাজ্যে আরোও ৫১টি নতুন অঙ্গনওয়াড়ী কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে৷ চলতি অর্থবর্ষে ৩৩৯২টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রে শৌচালয় মেরামতের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই ৫৪০টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রের শৌচালয় মেরামতির কাজ সম্পন্ন হয়েছে৷ এছাড়াও ঐ অর্থবর্ষে ৩৮৭৪টি আঙ্গনওয়াড়ী কেন্দ্রে এল পি জি গ্যাস সংযোগ প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে৷ এরমধ্যে এখন পর্যন্ত ১৩০২টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রে এল পি জি গ্যাস সংযোগ দেওয়া হয়েছে৷ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, অঙ্গনওয়াড়ী কেন্দ্রে পানীয় জলের সুুবন্দোবস্ত রাখার জন্য দপ্তরকে বিশেষ নজর দিতে হবে৷


অঙ্গনওয়াড়ী কেন্দ্রগুলিতে শিশুদের শারীরিক ব’দ্ধি পরিমাপ করার জন্য যে সমস্ত যন্ত্র দেওয়া হয়েছে তা রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব দিতে দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ প্রতিটা অঙ্গনওয়াড়ী কেন্দ্রে এল পি জি গ্যাস সংযোগ প্রদানের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তা নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যকর করার বিষয়েও দপ্তরকে গুরুত্ব দিয়ে কাজ করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷


সভায় সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব আরোও জানান, প্রধানমন্ত্রী মাত্র বন্দনা যোজনায় এখন পর্যন্ত ৭০ হাজার ১৮৫ জন গর্ভবতী মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে৷ ২০২০-২১ অর্থবর্ষের বাজেট প্রস্তাব অনুযায়ী অতি অপুষ্টিতে ভোগা শিশুদের প্রতি সপ্তাহে ৬ দিন ২০ গ্রাম করে গুড়, সপ্তাহে ৬ দিন ২০০ মিলিলিটার করে দুধ এবং সপ্তাহে ৬টি ডিম দেওয়ার কর্মসূচি চালু করা হয়েছে৷ এছাড়াও মুখ্যমন্ত্রী মাত্রপুষ্টি উপহার প্রকল্পে পোষণ কীট প্রদানের উদ্যোগ নিয়েছে দপ্তর৷ তিনি আরোও জানান, চলতি অর্থবর্ষে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের ৩ লক্ষ ২৫ হাজার ৪১৯ জন শিশুর আধার সংযুক্তিকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই ১ লক্ষ ৩৭ হাজার ৭৯৮ জন শিশুর আধার সংযুক্তিকরণ করা হয়েছে৷ একশ শতাংশ শিশুকে আধার সংযুক্তিকরণের লক্ষ্যে ৫৬টি সি ডি পি ও অফিসে আধার এনরোলমেন্ট সেন্টার স্থাপনের পরিকল্পনাও নিয়েছে দপ্তর৷

সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব আরোও জানান, গার্হস্থ্য হিংসার শিকার মহিলা বা মেয়েদের সহায়তার জন্য প্রতিটি জেলায় ওয়ান স্টপ সেন্টার স্থাপন করা হয়েছে৷ বর্তমানে রাজ্যের পশ্চিম জেলায় একটি ওয়ান স্টপ সেন্টারের স্থায়ী ভবন রয়েছে৷ এছাড়াও ধলাই, খোয়াই, সিপাহীজলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ওয়ান স্টপ সেন্টারের স্থায়ী ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়েছে৷ ত্রিপুরা বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিও রাজ্যের ৭টি জেলায় রূপায়িত হচ্ছে৷ তিনি আরোও জানান, গোমতী এবং পশ্চিম জেলায় ৪৬৩ জন মহিলা পুলিশ স্বেচ্ছাসেবক নিযুক্ত করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷
এছাড়াও রাজ্যের বাকী জেলাগুলিতে ৪৩৪ জন মহিলা পুলিশ স্বেচ্ছাসেবক নিযুক্ত করার অনুমোদন চেয়ে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে৷ তিনি জানান, রাজ্যে নতুন ৩০ হাজার জনকে ভাতা প্রদানের যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তা রূপায়ণে দপ্তর গুরুত্ব দিয়ে কাজ করছে৷ এখন পর্যন্ত নতুন ১৮ হাজার ৯৬৫ জনের ভাতা প্রদানের ম’রী দেওয়া হয়েছে বলে দপ্তরের সচিব সভায় জানান৷ ভাতা প্রদানের ক্ষেত্রে প্রক’ত সুুবিধাভোগীরা যাতে বি’ত না হন সে বিষয়ে দপ্তরকে গুরুত্ব দিতে মুখ্যমন্ত্রী সভায় বিশেষ গুরুত্ব আরোপ করেন৷ তিনি নতুন ভাতা প্রাপক নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য পরামর্শ দেন৷
পর্যালোচনা সভায় সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, মুখ্যসচিব মনোজ কুমার, অর্থ দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা লাকি চৌহান এবং দপ্তরের অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top