News Flash

  • Home
  • Uncategorized
  • করোনাকালে এক বছর পর খুলছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, ক্লাস শুরু ২৪ মে
Image

করোনাকালে এক বছর পর খুলছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, ক্লাস শুরু ২৪ মে

ঢাকা, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : করোনার কারনে প্রায় এক বছর বন্ধ থাকার পর খুলছে বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। আগামী ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে  বাংলাদেশ সরকার। সোমবার দুপুরে জরুরি সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন  শিক্ষামন্ত্রী ডা. দীপু ।

এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি জানান,  ১৭ মে থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। হল খোলার পর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের করোনার টিকা দেওয়া হবে।  যারা এখন হলে অবস্থান করছেন তাদের দ্রুত হল ছাড়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

গত বছরের ১৭ মার্চ করোনার প্রাদুর্ভাব রুখতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।

করোনার প্রাদুর্ভাব কমে আসায় চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন মহল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবি আসতে থাকে। এ নিয়ে আন্দোলনে নামেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ফটকের তালা ভেঙে প্রবেশ করেন। এরপর ঢাবি, রাবিসহ আরও কিছু বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। এই অবস্থায় আজ আগামী ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top