News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি নির্ভর দেশে কৃষকদের কথা না শোনা অন্যায় : তেজস্বী যাদব
Image

কৃষি নির্ভর দেশে কৃষকদের কথা না শোনা অন্যায় : তেজস্বী যাদব

পাটনা, ২২ ফেব্রুয়ারি (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আবারও আক্রমণ শানালেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সোমবার কেন্দ্রকে আক্রমণ করে আরজেডি বিধায়ক তেজস্বী যাদব বলেছেন, “কৃষি নির্ভর দেশে কৃষকদের কথা না শোনা চূড়ান্ত অন্যায়।” কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানিয়ে এবং পেট্রোল-ডিজেল ও গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ট্র্যাক্টর চালিয়ে বিধানসভায় যান তেজস্বী। তেজস্বীর সঙ্গেই ছিলেন আরজেডি-র জাতীয় সাধারণ সম্পাদক এবং বিধায়ক অলোক মেহতা।


মোদী সরকারকে আক্রমণ করে তেজস্বী এদিন বলেন, “কৃষি নির্ভর দেশে কৃষকদের কথা না শোনা চূড়ান্ত অন্যায়। সরকার প্রমান করে দিয়েছে যে তাঁরা কৃষক-বিরোধী। মুদ্রাস্ফীতি কমবে এই আশ্বাস দিয়ে আপনারা ক্ষমতায় এসেছিলেন। কিন্তু, জ্বালানি এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এখন আকাশ-ছোঁয়া।” নীতীশ কুমারকে আক্রমণ করে তেজস্বী যাদব বলেন, তেলের আকাশ-ছোঁয়া দাম নিয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে যথার্থ বিবৃতি আশা করছি আমরা। বিহারে এগ্রিকালচার প্রডিউস মার্কেট কমিটি (এপিএমসি) বিলুপ্ত করার ফলে কৃষকরা কী অর্জন করেছেন, তাও আমরা জানতে চাই মুখ্যমন্ত্রীর কাছ থেকে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top