News Flash

  • Home
  • Uncategorized
  • টিএমসি-তে অ্যান্টিজেন টেস্ট, করোনা পজিটিভ ২৩ জন স্বাস্থ্যকর্মীর আরটি-পিসিআর রিপোর্ট ২২ জনের নেগেটিভ, চাঞ্চল্য
Image

টিএমসি-তে অ্যান্টিজেন টেস্ট, করোনা পজিটিভ ২৩ জন স্বাস্থ্যকর্মীর আরটি-পিসিআর রিপোর্ট ২২ জনের নেগেটিভ, চাঞ্চল্য

আগরতলা, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : সম্প্রতি ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত স্বাস্থ্য কর্মীদের মধ্যে ২২ জনের আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভে এসেছে। স্বাভাবিকভাবেই, বিষয়টি চাঞ্চল্য সৃষ্টি করেছে। আজ দুপুরে এ-বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হবে। ওই বৈঠকে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।

হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিকেল সুপার ডা. অরিন্দম দত্ত জানিয়েছেন, সম্প্রতি স্বাস্থ্য কর্মী ও রোগী মিলিয়ে দু-দিনের অন্তরে ৩১ জনের দেহে করোনা-র সংক্রমণ পাওয়া গিয়েছিল। অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাঁদের করোনা আক্রান্তের প্রমাণ মিলেছিল। যথারীতি তাঁদের মধ্যে অধিকাংশই হোম আইসলেসনে পাঠানো হয়েছে। তাঁর কথায়, শুধুমাত্র তিনজনের দেহে করোনা-র উপসর্গ দেখা গেছে। বাকিরা সকলেই উপসর্গহীন হওয়ায় তাঁদের বাড়িতে রেখেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্য কর্মীদের করোনা সংক্রমণ নিয়ে আরও নিশ্চিত হওয়ার জন্য আরটি-পিসিআর টেস্টের ব্যবস্থা করা হয়েছিল। তাঁর কথায়, গত ১৯ ফেব্রুয়ারি তাঁদের অ্যান্টিজেন টেস্ট হয়েছিল। ওই টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল। ২০ ফেব্রুয়ারি ফের ওই ২৩ জনের আরটি-পিসিআর টেস্ট করা হয়েছিল। তাতে, একজন বাদে সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া, তিনজন ভীষণ অসুস্থ থাকায় তাঁরা টেস্টের জন্য আসতে পারেননি।

ডা. অরিন্দম দত্ত বলেন, অ্যান্টিজেন টেস্টে পজিটিভ এবং আরটি-পিসিআর টেস্টে নেগেটিভ, বিষয়টি আমাদের বিভ্রান্ত করেছে। তাই, বিশেষজ্ঞদের সাথে এ-বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন। তিনি বলেন, এখনই কোনও ঝুঁকি নেওয়া সম্ভব নয়। তাই, করোনায় আক্রান্ত বলে চিহ্নিত সকলেই হোম আইসলেসনে থাকবেন। আজ এ-বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হবে। ওই বৈঠকেই পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, আজকের বৈঠকে পশ্চিম জেলার চিফ মেডিক্যাল অফিসার, করোনা সম্পর্কিত স্বাস্থ্য বিশেষজ্ঞ, জিবি হাসপাতালের প্রধান মাইক্রো বায়োলজিস্ট সহ স্বাস্থ্য দফতর ও ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালের পদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন।

তাঁর কথায় মনে হয়েছে, বিষয়টি অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর হওয়ায় স্বাস্থ্য দফতরের সুপারিশ অনুযায়ী ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top