News Flash

  • Home
  • Uncategorized
  • পুদুচেরিতে পতন কংগ্রেস সরকারের, আস্থা ভোটে অনুত্তীর্ণ নারায়ণস্বামী
Image

পুদুচেরিতে পতন কংগ্রেস সরকারের, আস্থা ভোটে অনুত্তীর্ণ নারায়ণস্বামী

পুদুচেরি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): সরকার পড়ে গেল কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে। পতন হল কংগ্রেস সরকারের। সোমবার পুদুচেরি বিধানসভায় আস্থা ভোটে হেরে গেলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। আস্থা ভোটে পরাজয়ের পরই পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর ডঃ তামিলিসাই সৌন্দররাজনের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ভি নারায়ণস্বামী। রবিবারই দুই বিধায়ক ইস্তফা দেওয়ায় সংখ্যালঘু হয়ে পড়ে নারায়ণস্বামীর সরকার। এদিন আস্থা ভোটের আগেই শাসক গোষ্ঠীর বিধায়করা ওয়াক আউট করেন। এর পর স্পিকার ঘোষণা করেন যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস সরকার। এই পরাজয়কে ভালোভাবে মেনে নিতে পারছেন নারায়ণস্বামী। বিজেপিকে আক্রমণ করে ক্ষোভের সুরে তিনি বলেন, “আমি নিজে, মন্ত্রীরা, কংগ্রেস এবং ডিএমকে বিধায়ক ও নির্দল বিধায়করা ইত্স্তফা দিয়েছি। এটা গণতন্ত্রের হত্যা। পুদুচেরির জনগণ এবং এই দেশ তাঁদের উচিত শিক্ষা দেবে।”
কংগ্রেস সরকারের কাছে মাত্র ১২ জন বিধায়ক ছিল। সেখানে বিরোধী বিধায়কের সংখ্যা ১৪।  রবিবার বিধানসভার অধ্যক্ষ ভি পি শিবাকোলুন্ধুর বাসভবনে গিয়ে ইস্তফাপত্র জমা দেন রাজভবন কেন্দ্রের বিধায়ক কে লক্ষ্মীনারায়ণ। ডিএমকে বিধায়ক কে ভেঙ্কটেশনও তারপর ইস্তফা দেন। ২০১৬ সালে ডিএমকের তিনজন এবং একজন নির্দল বিধায়কের সমর্থন নিয়ে সরকার গড়েছিল সরকার। নিজেদের হাতে ছিল ১৫ জন। কিন্তু আপাতত ৩৩ আসন বিশিষ্ট বিধানসভায় (তিনজন মনোনীত) পাঁচজন সদস্য কমে গিয়েছে। তার ফলে বিধানসভায় সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ২৮। লক্ষ্মীনারায়ণ এবং ভেঙ্কটেশনের ইস্তফাপত্র গৃহীত হলে সেই সংখ্যাটা কমে দাঁড়াবে ২৬। আর অন্যান্য বিরোধী দলের সঙ্গে বিজেপির হাতে ১৪ জন বিধায়ক আছেন। এর জেরেই ক্ষমতা হারাল নারায়ণস্বামী সরকার।
এদিন বিধানসভায় বিজেপিকে আক্রমণ করে নারায়ণস্বামী বলেছেন, “তামিলনাড়ু এবং পুদুচেরিতে, আমরা দু’টি ভাষা অনুসরণ করি, কিন্তু বিজেপিকে জোর করে হিন্দি চাপিয়ে দিচ্ছে।” ইস্তফা দেওয়া বিধায়কদের প্রসঙ্গে নারায়ণস্বামী বলেন, “বিধায়কদের দলের প্রতি অনুগত থাকতে হবে। যে সমস্ত বিধায়করা ইস্তফা দিয়েছেন, তাঁরা জনগণের মুখোমুখি হতে পারবেন না, কারণ জনগণ তাঁদের সুবিধাবাদী আখ্যা দেবে।” নারায়ণস্বামী আরও বলেছেন, “ডিএমকে এবং নির্দল বিধায়কদের সমর্থনে আমরা সরকার গঠন করেছিলাম। তারপর সমস্ত উপ-নির্বাচনে আমরা জয়লাভ করেছি। এটা পরিষ্কার, পুদুচেরির জনগণ আমাদের বিশ্বাস করেন।”

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top