News Flash

  • Home
  • Uncategorized
  • নবমবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ
Image

নবমবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ

মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি (হি.স.) :  পুরুষদের সিঙ্গলসের ফাইনালে স্ট্রেট সেটে ড্যানিয়েল মেদভেদভকে হারিয়ে রড লেভার এরিনায় ইতিহাস গড়লেন নোভাক জকোভিচ। রবিবার কার্যত খড়কুটোর মতো রাশিয়ান প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে মেলবোর্ন পার্কে কেরিয়ারের ১৮ তম গ্র্যান্ডস্লাম জয় সম্পন্ন করলেন তিনি। সামনে রজার ফেডেরার (২০) এবং রাফায়েল নাদাল (২০)। রবিবার স্ট্রেট সেটেই ম্যাচটি জিতলেন জকোভিচ। পাশাপাশি জয়ের হ্যাটট্রিকও করলেন।

অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে জোকার প্রথম সেট জিতলে তাঁকে হারানো এককথায় অসম্ভব। আর ঠিক সেই ঘটনার সাক্ষী থাকল রড লেভার এরিনার দর্শকরা। এদিন শুরু থেকেই ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেন ‘জোকার’। প্রথম সেটটিতেই কিছুটা লড়াই করেছিলেন মেদভেদভ। তবে ৭-৫ গেমে সেটটি জিতে নেন জকোভিচ। এরপর বাকি দু’টি সেটে বিপক্ষকে দাঁড়াতেই দেননি সার্বিয়ান এই টেনিস তারকা। পরের দু’টি সেট ৬-২, ৬-২ ব্যবধানে জিতে ম্যাচ ও খেতাব নিজের পকেটে পুরে নেন।

এর আগে গত দু’বছরও শতাব্দী প্রাচীন এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন জকোভিচ। ২০১৯ সালে হারিয়েছিলেন রাফায়েল নাদালকে। পরবর্তীতে ২০২০ সালে হারান ডমিনিক থিয়েমকে। আর এবার তাঁর কাছে হারলেন মেদভেদভ। এদিন জকোভিচ শুধু জিতলেনই না, থামিয়ে দিলেন রাশিয়ান প্রতিপক্ষের টানা ২০টি ম্যাচ জয়ের রেকর্ডও।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top