News Flash

  • Home
  • Uncategorized
  • আপনাদের ধমকানি চমকানি আর জেল টেল দেখিয়ে প্লিজ আমাদের ভয় দেখাবেন না : মমতা
Image

আপনাদের ধমকানি চমকানি আর জেল টেল দেখিয়ে প্লিজ আমাদের ভয় দেখাবেন না : মমতা

কলকাতা, ২১ ফেব্রুয়ারি ( হি স): দোরগোড়ায় কড়া নাড়ছে একুশের নির্বাচন। নির্বাচনের যত দিন এগিয়ে আসছে ততই বিজেপি তৃণমূল তরজা ক্রমাগত বেড়েই চলেছে। এরই মাঝে আজ ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস। রবিবার ভাষা দিবসে দক্ষিণ কলকাতার এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের ধমকানি চমকানি আর জেল টেল দেখিয়ে প্লিজ আমাদের ভয় দেখাবেন না’।


 বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আপনাদের ধমকানি চমকানি আর জেল টেল দেখিয়ে প্লিজ আমাদের ভয় দেখাবেন না। আমরা অনেকদিন আগে পার হয়ে এসেছি। বন্দুকের সঙ্গে যারা লড়াই করে এসেছি তারা আবার নেংটি ইঁদুরের সঙ্গে লড়াই করতে ভয় পাবো কেনও।ভাষা দিবসে আমি আপনাদের সামনে প্রতিজ্ঞা করছি। যতদিন আমার দেহে প্রাণ থাকবে, কোনও ধমকানি – চমকানিকে ভয় পাই না, এবং পাবোও না। আমাদের মেরুদন্ড ভেঙে দেওয়া অত সহজ নয়। আমাদের চোখ উপড়ে দেওয়াও অত সহজ নয়। আমাদের জাতিটাকে বিস্মৃত করিয়ে দেওয়াটাও অত সহজ নয়।আমাকে এই বাংলা শিখিয়েছে বীরের মতো লড়বি। বাঘের বাচ্চার মতো লড়বি। বাঘের বাচ্চা যেন বিড়ালকে দেখে ভয় না পায়’।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top