News Flash

  • Home
  • Uncategorized
  • মৈত্রী সাইকেল রেলি : দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে, দাবি বিএসএফ ও বিজিবি আধিকারিকের
Image

মৈত্রী সাইকেল রেলি : দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে, দাবি বিএসএফ ও বিজিবি আধিকারিকের

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ ভারত-বাংলাদেশ মৈত্রীর সম্পর্ককে আরও গাঢ় এবং মজবুত করার উদ্দেশ্যে বিএসএফ সাইকেল রেলি শুরু করেছে৷ টানা ৪০ দিনে ২,২৮৭ কিমি রাস্তা অতিক্রম করে বিএসএফ-এর ১৭ জন সাইক্লিস্ট বৃহস্পতিবার আগরতলা স্থলবন্দরে পৌঁছেছেন৷ সেখানে বিজিবি-কেও আমন্ত্রণ জানানো হয়েছে৷ বিজিবি-র কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল হাসনাত মহম্মদ শাহরিয়ার ইকবাল ভারতের ওই উদ্যোগ এবং আতিথেয়তায় আপ্লুত৷ তিনি দাবি করেন, এভাবেই দুই দেশের সমন্বয় বাড়বে৷ দুই দেশের মানুষ আরও কাছে আসবেন৷ তাঁর কথায়, আজকের অনুষ্ঠানে এসে মনে হচ্ছে নিজের বাড়িতে এসেছি৷
গত ১০ জানুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার পানিটর সীমান্তে জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিলেন বিএসএফ-এর সাইক্লিস্টরা৷ ১৭ মার্চ তাঁদের ওই সফরের সমাপ্তি হবে৷ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মজয়ন্তীতে মিজোরামের সিলকোর বিওপি দিয়ে তাঁরা বাংলাদেশে প্রবেশ করবেন৷


আজ তাঁরা আগরতলা স্থলবন্দরে পৌছেছেন৷ রেলি চলাকালীন তাঁরা ত্রিপুরা সহ অসম, মেঘালয়, মিজোরাম সীমান্ত এলাকা সফর করবেন৷ এ-বিষয়ে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি বলেন, সাইকেল রেলি চলাকালীন সাইক্লিস্টরা বিজিবি, বাংলাদেশ সীমান্তে অবস্থানরত নাগরিক এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন৷ সীমান্ত এলাকায় বসবাসকারী নাগরিকদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন এবং সমন্বয়ের বার্তা পৌছে দিয়েছেন৷ তাঁর দাবি, এ-ধরনের রেলি বিজিবি ও বিএসএফ-এর মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে৷


এদিন বিজিবি-র কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল হাসনাত মহম্মদ শাহরিয়ার ইকবাল বলেন, খুবই ভালো উদ্যোগ নিয়েছে বিএসএফ৷ মৈত্রী সাইকেল রেলি উপলক্ষ্যে এই অনুষ্ঠান অত্যন্ত মনমুগ্দকর ছিল৷ বাংলাদেশের জাতির পিতার জন্মদিন উপলক্ষ্যে এই রেলির আয়োজন করায় বিএসএফ-কে অশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি৷ তাঁর কথায়, সীমান্ত সুরক্ষায় বিএসএফ এবং বিজিবি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে৷ দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে৷ শুধু তা-ই নয়, দুই দেশের মানুষের মধ্যেও সম্পর্ক আরও নিবিঢ় ও শক্তিশালী হবে৷ তাঁর মতে, এ-ধরনের রেলি সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে যথেষ্ট অবদান রাখবে৷  
আগরতলা স্থলবন্দরে আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিমন্যাস্ট দীপা কর্মকার সহ বিএসএফ ও বিজিবি-র পদস্থ আধিকারিকরা৷ বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক বলেন, আজ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ত্রিপুরার বিভিন্ন সীমান্ত এলাকা প্রদক্ষিণ করবে ওই রেলি৷ ২৭ ফেব্রুয়ারি ওই রেলি মিজোরামে গিয়ে শেষ হবে৷

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top