News Flash

  • Home
  • Uncategorized
  • ৭ দফা দাবীতে জেলা শাসকের কাছে ডেপুটেশন অঙ্গনওয়ারী কর্মী সংঘের
Image

৭ দফা দাবীতে জেলা শাসকের কাছে ডেপুটেশন অঙ্গনওয়ারী কর্মী সংঘের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের পক্ষ থেকে ৭দফা দাবিতে বৃহস্পতিবার জেলা শাসকের কাছে  ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ডেপুটেশন ও স্মারকলিপি প্রদানের আগে অঙ্গনওয়াড়ি কর্মীরা আগরতলা শহরে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠত করেন৷অঙ্গনওয়াড়ি কর্মীরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমস্যায় জর্জরিত৷


এসব সমস্যা সমাধানের জন্য বারবার সরকারের কাছে দাবি জানানো সত্ত্বেও সমস্যাবলীর সমাধান করা হয়নি৷ তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা৷ ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের পক্ষ থেকে বৃহস্পতিবার সারা রাজ্যে ৭দফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়৷ আগরতলায় পশ্চিম জেলা ভিত্তিক প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন প্রদান করা হয়৷ডেপুটেশন ও স্মারকলিপি প্রদানের আগে অঙ্গনওয়াড়ি কর্মীরা রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠত করেন৷


 মিছিল শেষে এক প্রতিনিধি দল জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে দাবি পেশ করেন৷দাবি সনদ সম্পর্কে বিস্তারিত তথ্য জানান ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের সাধারণ সম্পাদিকা মঞ্জুলা চক্রবর্তী৷ তিনি বলেন রাজ্যে ১৯ হাজার অঙ্গনওয়াড়ি  কর্মী কর্মরত রয়েছেন৷ দীর্ঘদিন ধরে তারা কাজ করে চলেও তাদেরকে নিয়মিত করা হচ্ছে না৷ অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য তিনি দাবি জানিয়েছেন৷সমস্ত সামাজিক সুরক্ষা ,পেনশন ,গ্রাচুইটি ,মেডিকেল লিভ ইত্যাদি অঙ্গনওয়াড়ি কর্মীদের  দিতে হবে৷ তিনি অভিযোগ করেন রাজ্য সরকার শেয়ারের টাকা বন্ধ করে দিয়েছে৷ শুধুমাত্র কেন্দ্রীয় অনুদানের টাকা দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলো চলছে৷


অবিলম্বে রাজ্য সরকারকে শেয়ারের টাকা দেওয়ার জন্য তিনি জোরালো দাবি জানিয়েছেন৷ তিনি আরো বলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা বাধ্যতামূলকভাবে ৬টি পরিষেবা প্রদান করছেন৷ শুধু তাই নয় করোনা পরিস্থিতিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ করতে হয়েছে৷ অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি সনদ পেশ করে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের সাধারণ সম্পাদিকা মঞ্জুলা চক্রবর্তী জানিয়েছেন সরকার এই দাবিগুলি অবিলম্বে পূরণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top