News Flash

  • Home
  • Uncategorized
  • দাবি পূরণ না হলে পশ্চিমবঙ্গে ট্র্যাক্টর নিয়ে যাওয়া হবে : রাকেশ তিকাইত
Image

দাবি পূরণ না হলে পশ্চিমবঙ্গে ট্র্যাক্টর নিয়ে যাওয়া হবে : রাকেশ তিকাইত

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): দাবি পূরণ না হলে পশ্চিমবঙ্গে ট্র্যাক্টর নিয়ে যাওয়া হবে । বৃহস্পতিবার কেন্দ্রকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ তিকাইত ।

এদিন রাকেশ তিকাইত বলেছেন, ‘শস্যের দাম বাড়েনি। কিন্তু, জ্বালানির দাম বেড়েই চলেছে। কেন্দ্র যদি এই পরিস্থিতি নষ্ট করে, তাহলে আমরা পশ্চিমবঙ্গেও ট্র্যাক্টর নিয়ে যাব। সেখানেও ন্যূনতম সহায়ক মূল্য পাচ্ছেন না কৃষকরা।’ কেন্দ্রকে বিঁধে রাকেশ আরও বলেছেন, ‘ফসল ফলানোর জন্য কৃষকরা ফিরে যাবেন, এমন ভুল ধারনা যেন না থাকে সরকারের। যদি জোর করা হয়, তাহলে আমরা ফসল জ্বালিয়ে জেব। এমনটা ভাবা ঠিক নয় যে, দু’মাসে বিক্ষোভ শেষ হয়ে যাবে। আমরা ফসলও ফলাবো, বিক্ষোভও দেখাব।’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে দোরগোরায় বিধানসভা নির্বাচন। কৃষি আইন ইস্যুতে একাধিতবার মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে কৃষক বিক্ষোভের আঁচ পশ্চিমবঙ্গের মাটিতে ছড়ানোর হুঁশিয়ারি দিয়ে আদতে কেন্দ্রকেই চাপে রাখার কৌশল নিলেন রাকেশ তিকাইত, এমনটাই মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ।

কেন্দ্রের তিন কৃষি আইনের প্রতিবাদে এদিন দেশজুড়ে রেল রোকো কর্মসূচি পালন করেন কৃষকরা। দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলে এই কর্মসূচি। কৃষক বিক্ষোভ সামাল দিতে দেশজুড়ে অতিরিক্ত ২০ কোম্পানি আরপিএসএফ বাহিনী মোতায়েন করে রেল। দেশের বিভিন্ন প্রান্তে এদিন রেল স্টেশনে বিক্ষোভ দেখান কৃষকরা।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top