News Flash

  • Home
  • Uncategorized
  • রেল রোকো-র প্রভাব পঞ্জাব-হরিয়ানায়, আটকে গেল উৎকল এক্সপ্রেস
Image

রেল রোকো-র প্রভাব পঞ্জাব-হরিয়ানায়, আটকে গেল উৎকল এক্সপ্রেস

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের ডাকা ‘রেল রোকো’ কর্মসূচির ব্যাপক প্রভাব পড়ল পঞ্জাব ও হরিয়ানায়। পূর্ব ঘোষণা মতো বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে পঞ্জাব ও হরিয়ানায় রেল লাইনে বসে পড়েন অন্নদাতারা। দেশের অন্যান্য প্রান্তে মৃদু প্রভাব লক্ষ্য করা গিয়েছে ‘রেল রোকো’ কর্মসূচির। মোদীনগর রেল স্টেশনের কাছে রেললাইন ব্লক করে দেওয়ার কারণে উত্তর প্রদেশে গাজিয়াবাদ রেল স্টেশনে আটকে পড়ে উৎকল এক্সপ্রেস। ওডিশার পুরী থেকে উত্তরাখণ্ডের হরিদ্বারে যাওয়ার পথে দীর্ঘ সময়ের জন্য আটকে পড়ে উৎকল এক্সপ্রেস। আবার জম্মুর চান্নি হিমাত এলাকায় রেললাইনে প্রতিবাদ প্রদর্শন করেন কৃষকরা।


সার্বিকভাবে দেখতে গেলে সবথেকে বেশি প্রভাব পড়েছে পঞ্জাব ও হরিয়ানায়। পঞ্জাবে দিল্লি-লুধিয়ানা-অমৃতসর রুটে বিভিন্ন স্থানে রেললাইনে বসে পড়েন আন্দোলনরত কৃষকরা। জলন্ধর এবং মোহালি জেলায় জলন্ধর ক্যান্টনমেন্ট-জম্মু রেললাইন ব্লক করেন কৃষকরা। হরিয়ানায় আম্বালা, কুরুক্ষেত্র, পানিপত এবং পাঁচকুলা জেলার বিভিন্ন প্রান্তে রেললাইন অবরুদ্ধ করেন কৃষকরা। রেললাইনে বসেই দুপুরের খাওয়াদাওয়া সারেন অন্নদাতারা। আম্বালা ডিভিশনের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার জি এম সিং জানিয়েছেন, রেল রোকো কর্মসূচির জন্য কোনও ট্রেন বাতিল করা হয়নি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top