News Flash

  • Home
  • Uncategorized
  • মানবতার চেতনায় উত্তরপূর্বের উন্নয়নে সেবা করছেন, এজন্য এই অঞ্চলের মানুষ কখনও মোদীকে ভুলবেন না : মুখ্যমন্ত্রী সর্বা
Image

মানবতার চেতনায় উত্তরপূর্বের উন্নয়নে সেবা করছেন, এজন্য এই অঞ্চলের মানুষ কখনও মোদীকে ভুলবেন না : মুখ্যমন্ত্রী সর্বা

মাজুলি (অসম), ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : ‘নরেন্দ্র মোদীজি, আপনি অসম সহ উত্তর-পূর্বাঞ্চলের অগ্রগতি ঘটাতে উপযুক্ত নেতৃত্ব দিচ্ছেন, এটাই আপনার মহত্ত্ব। আপনি মানবতার চেতনায় যেভাবে দেশের সেবা করছেন, উত্তরপূর্বের মানুষ তা কখনও ভুলতে পারবেন না।’ মাজুলি-যোরহাট সংযোগী সেতুর শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে বলেছেন উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী।

বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ উজান অসমের মাজুলিতে আজ বৃহস্পতিবার মহাবাহু ব্রহ্মপুত্র নদের ওপর প্রস্তাবিত মাজুলি-যোরহাট সংযোগী দীর্ঘ সেতুর ভূমিপূজন করেছেন কেন্দ্রীয় ভূতল পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ি। এর পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এখানে শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ উপলক্ষ্যে আয়োজিত বিশাল সমাবেশে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভূতল পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ি সহ কেন্দ্রের অন্য মন্ত্রীদের পাশাপাশি মাজুলিবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, মাজুলিবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে যখন নমামি ব্রহ্মপুত্র এবং নমামি বারাক যোজনা সংগঠিত হয়েছিল, তখন অনেকে এর তীব্র সমালোচনা করেছিলেন। কিন্তু আজ এই দুটি প্রকল্পের দরুন জলপথ সম্পৃক্ত অনেক প্রকল্পের শুরুয়াত হল। যার ফলস্বরূপ রাজ্যবাসী বহু উপকৃত হবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছা এবং বদৌলতে মাজুলি এবং ধুবড়িতে দুটি বড় সেতু নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে, এটা অসমের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেবল তা-ই নয়, অসমের উন্নয়নের মাইলফলক হিসেবেও তা রচিত হবে। এজন্য তিনি বেজায় খুশি। তিনি গোটা রাজ্যের জনগণ এবং বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী সনোয়াল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘নরেন্দ্র মোদীজি, আপনি অসম সহ উত্তর-পূর্বাঞ্চলের অগ্রগতি ঘটাতে উপযুক্ত নেতৃত্ব দিচ্ছেন, এটাই আপনার মহত্ত্ব। আপনি মানবতার চেতনায় যেভাবে দেশের সেবা করেছেন, উত্তরপূর্বের মানুষ তা কখনও ভুলতে পারবেন না।’

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top