News Flash

  • Home
  • Uncategorized
  • জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দড়ি দিয়ে গাড়ি টেনে যুব কংগ্রেসের বিক্ষোভ
Image

জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দড়ি দিয়ে গাড়ি টেনে যুব কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ জ্বালানি তেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বুধবার আগরতলা শহরে প্রদেশ যুব কংগ্রেস দড়ি দিয়ে গাড়ি টেনে নিয়ে প্রতিবাদ জানিয়েছে৷ এই বিক্ষোভ রেলিতে প্রদেশ মহিলা কংগ্রেসের কর্মীরাও ছিলেন৷


এ-বিষয়ে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস বলেন, গত এক মাসে জ্বালানি তেল এবং রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে৷ তাঁর কথায়, এখন আগরতলায় এক লিটার পেট্রোল ৮৯.৭৪ টাকা, ডিজেল ৮৩.৪৩ টাকা এবং রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ৭৫ টাকা বেড়ে হয়েছে ৯৩০ টাকা৷ তাতে অত্যাবশ্যক সামগ্রীর দামে প্রত্যক্ষ প্রভাব ফেলেছে৷


তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জ্বালানি তেল এবং রান্নার গ্যাসের মূল্য কমানোর জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনও পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না৷ অথচ, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দেশের জ্বালানি তেলের বাজার দর থেকে অনেক কম৷ তাঁর মতে, সরকার চাইলেই জ্বালানি তেলের দাম লিটার প্রতি ৬০ টাকার কম এবং রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ১২ টাকা করে অনায়াসে কমাতে পারে৷ তাঁর কটাক্ষ, কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই জ্বালানি তেল এবং রান্নার গ্যাসের মূল্য ক্রমশ ঊর্ধমুখি হয়েছে৷
এদিন দড়ি দিয়ে গাড়ি টেনে রেলি করার পর প্রদেশ কংগ্রেস মুখ্য কার্যালয়ের সামনে যুব কংগ্রেস সমর্থকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তুলিকাও দাহ করেছেন৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top