News Flash

  • Home
  • Uncategorized
  • দেবী সরস্বতীর মূর্তি ভাংচুর সোনামুড়ায় তীব্র উত্তেজনা
Image

দেবী সরস্বতীর মূর্তি ভাংচুর সোনামুড়ায় তীব্র উত্তেজনা

সোনামুড়া, ১৭ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ ভোররাতে দেবী সরস্বতীর মূর্তি ভাংচুরের ঘটনায় সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার অন্তর্গত শোভাপুরের ৪ নম্বর ওয়ার্ডে টানটান উত্তেজনা ছড়িয়েছে৷ স্থানীয় জনগণ ওই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে গিয়ে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে৷


জনৈক গ্রামবাসী জানিয়েছেন, প্রতি বছর এই এলাকায় স্থানীয় জনগণ চাঁদা তুলে সরস্বতী পূজার আয়োজন করেন৷ এ-বছর একইভাবে পূজার আয়োজন করা হয়েছে৷ গতকাল রাতে সকলে পূজা শেষে আনন্দ-ফুর্তি করে বাড়ি ফিরে যান৷ সকালে এসে দেখি সরস্বতীর মূর্তি দুষৃকতকারীরা ভেঙে ফেলেছে, বলেন তিনি৷ তিনি জানান, সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশের গোচরে নেওয়া হয়েছে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসেছে৷


এদিকে পুলিশ জানিয়েছে, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা নেওয়া হয়েছে৷ ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে৷ পুলিশের দাবি, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানানো হয়েছে৷ শীঘ্রই এ ঘটনায় যুক্ত দুষৃকতীদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top