News Flash

  • Home
  • Uncategorized
  • মিজোরামের ভারত-মায়নামার সীমান্তে উদ্ধার ১.২২ কোটি টাকার হেরোইন, গ্রেফতার দুই
Image

মিজোরামের ভারত-মায়নামার সীমান্তে উদ্ধার ১.২২ কোটি টাকার হেরোইন, গ্রেফতার দুই

আইজল, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : মিজোরামের ভারত-মায়নামার সীমান্তবৰ্তী এলাকায় আসাম রাইফেলস এবং কাস্টমস দফতরের পৃথক যৌথ অভিযানে উদ্ধার হয়েছে প্রায় এক কোটি ২২ লক্ষ ৩২ হাজার টাকার হেরোইন। ড্রাগস পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে।

আজ বুধবার এই খবর আসাম রাইফেল-এর ৮ নম্বর ব্যাটালিয়নের জনৈক আধিকারিক জানিয়েছেন। তিনি জানান, কাস্টমস দফরের আধিকারিকদের সঙ্গে নিয়ে আসাম রাইফেলস-এর এক দল সোমবার বিকেল এবং গতকাল রাত প্রায় ৯.৩০ মিনিটে রাজ্যের ভারত-মায়ানমার সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়েছিল। গত সোমবার প্রথম অভিযানে জখাওথার এলাকা থেকে ৬৮.৬ গ্রাম এবং ওই এলাকায়ই গতকাল রাত প্রায় ৯.৩০ মিনিটের দ্বিতীয় অভিযানে ২৩৭.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। দুই অভিযানে উদ্ধারকৃত হেরোইনগুলির বাজারমূল্য যথাক্রমে ২৭.৩২ লক্ষ এবং ৯৫ লক্ষ, মোট এক কোটি ২২ লক্ষ ৩২ হাজার টাকা হবে বলে আসাম রাইফেলস-এর আধিকারিক জানিয়েছেন। ধৃতদের কাস্টমস আধিকারিকরা নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে। 

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top