News Flash

  • Home
  • Uncategorized
  • শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলায় ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট
Image

শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলায় ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (হি. স.) : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলায় ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রাখল হাই কোর্ট। বুধবার দুপুর ১২টা নাগাদ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহম্মদ বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করে।

মামলায় সাজাপ্রাপ্তদের নাম– ওয়াসিম আকতার, রাশেদ ড্রাইভার ওরফে আবুল কালাম, ইউসুফ ওরফে আবু মুসা হারুন, শেখ ফরিদ ওরফে মাওলানা শওকত ওসমান, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বক্কর, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আবদুল হাই ও মাওলানা আবদুর রউফ ওরফে আবু ওমর।

প্রসঙ্গত, ২০০০ সালের জুলাই মাসে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় বোমা পুঁতে রেখে আওয়ামি লিগ সভাপতি ও তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। জানা যায়, হাসিনার সভাস্থলের পাশে তাঁকে হত্যা করতে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। এই ঘটনায় তৎকালীন কোটালিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন মামলা করেন। তারপর তদন্ত শেষে প্রায় দুই দশক ধরে শুনানি চলে আদালতে। ২০০১ সালের ৮ এপ্রিল ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। পরবর্তীকালে ২০০৯ সালের ২৯ জুন আরও নয়জনকে আসামী হিসেবে অন্তর্ভূক্ত করে অতিরিক্ত চার্জশিট দেওয়া হয়। এরপর ২০১০ সালে মামলাটি নিষ্পত্তির জন্য ঢাকা-২ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে পাঠানো হয়। সেখানে এই মামলার বিচার সম্পন্ন হয়। তারপর ২০১৭ সালের ২০ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-২ এর বিচারক মমতাজ বেগম ১০ জঙ্গির মৃত্যুদণ্ড ও চার দোষীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের রায় দেন।

এদিকে, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা করে দোষীরা। তারপর গত ১ ফেব্রুয়ারি হাই কোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহম্মদ বদরুজ্জামানের দুই সদস্যের বেঞ্চে সরকার ও আসামী পক্ষের যুক্তিতর্ক শেষে বুধবার (১৭ ফেব্রুয়ারি) রায় ঘোষণার দিন ধার্য করে আদালত। কিন্তু এখানেও শেষরক্ষা হয়নি। নিজেদের কৃতকর্মের সাজা হিসেবে জঙ্গিদের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top