News Flash

  • Home
  • Uncategorized
  • বুধবার রাতেই কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী
Image

বুধবার রাতেই কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি (হি. স.) : বুধবার রাতেই পশ্চিমবঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। শাহী সফরের মধ্যেই বৃহস্পতিবার পৈলানে জনসভা করবেন মুখ্যমন্ত্রী।

রাতে কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ। শহরে রাত কাটিয়ে বৃহস্পতিবার সকালে যাবেন সাগরে। সেখানে গিয়ে কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে এবারের বঙ্গসফর শুরু করবেন। এরপর যাবেন কাকদ্বীপের ইন্দিরা ময়দান। সেখানেই জনসভা ও রথযাত্রার সূচনা হবে। এরপর অমিতবাবু সোজা চলে যাবেন সুব্রত বিশ্বাসের বাড়িতে। বাংলাদেশ থেকে ভিটেমাটি ছেড়ে কাকদ্বীপে চলে এসেছেন তিনি। ঘর পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়। এই উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন শাহ। মধ্যাহ্নভোজের পর রোড-শো, তারপর কলকাতা হয়ে দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বাংলায় ৫টি রথযাত্রা করার কথা ঘোষণা করেছেন বিজেপি। ৬ ফ্রেরুয়ারি নবদ্বীপ থেকে প্রথম রথযাত্রাটির সূচনা করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। একদিনের সফরে এসে গত বৃহস্পতিবার কোচবিহারে রথযাত্রা সূচনা করে গিয়েছেন অমিত শাহও। আবারও সেই রথযাত্রা কর্মসূচি উপলক্ষ্যেই রাজ্যে আসছেন শাহ। এবার কাকদ্বীপে কলকাতা জোনের রথযাত্রার সূচনা করবেন তিনি

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top