News Flash

  • Home
  • Uncategorized
  • বইমেলা শুধু বইয়ের মেলা নয় সাংসৃকতিক বিনিময় কর্মসূচির কেন্দ্র হয়ে উঠবে ঃ উপমুখ্যমন্ত্রী
Image

বইমেলা শুধু বইয়ের মেলা নয় সাংসৃকতিক বিনিময় কর্মসূচির কেন্দ্র হয়ে উঠবে ঃ উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি৷৷ হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৩৯তম আগরতলা বইমেলা এবার ১৪দিনের জন্য অনুষ্ঠিত হবে৷ আজ বিকালে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার সভাপতিত্বে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ৩৯তম আগরতলা বইমেলার পরিচালন কমিটির পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়৷ উপমুখ্যমন্ত্রী বইমেলা পরিচালন কমিটির চেয়ারম্যানও৷ সভায় ঠিক হয়েছে কাজের দিনগুলিতে বইমেলা দুপুর আড়াইটায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে৷ ছুটির দিনগুলিতে বইমেলা দুপুর দুটোয় শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে৷


আলোচনায় অংশ নিয়ে বইমেলা পরিচালন কমিটির চেয়ারম্যান তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, বর্তমান সরকার প্রতিটি বইমেলায় নতুনত্ব আনার চেষ্টা করছে৷ মেলায় উত্তর-পূর্বা’লের বিভিন্ন রাজ্যের শিল্পীগণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন৷ সাংসৃকতিক অনুষ্ঠানে জাতীয় স্তরের খ্যাতনামা শিল্পীগণও অংশ নেবেন৷ তিনি বলেন, আগরতলা বইমেলা শুধু বইয়ের মেলা নয়, সাংস্ক’তিক বিনিময়ের কেন্দ্র হয়ে উঠবে৷

\
আজ বইমেলা পরিচালন কমিটির পর্যালোচনা সভার সূচনা করেন তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস৷ তিনি বইমেলার প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন৷ তিনি বলেন, এবার বইমেলার মূল ভাবনা ’আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা’৷ এবার বইমেলায় অংশ নিতে ইতিমধ্যেই বাংলাদেশ সহ বহির্রাজ্য এবং রাজ্যের প্রকাশক, পুস্তক বিক্রেতাগণ আবেদন করেছেন৷ এবার বইয়ের স্টলের সংখ্যা আরও বাড়বে৷ পুস্তক প্রেমীদের কথা চিন্তা করে গত বছরের মতো এবারও শহরের বিভিন্ন জায়গা থেকে বইমেলা প্রাঙ্গণ পর্যন্ত বিনামূল্যে বাসের ব্যবস্থা করা হবে৷ শহরের বিভিন্ন জায়গায় বইমেলার মূল ভাবনাকে সামনে রেখে তোরণ তৈরি করা হবে৷ জনগণকে বইমেলামুখী করে তুলতে ব্যাপক প্রচারের ব্যবস্থা করা হবে৷


পর্যালোচনা সভায় আলোচনায় অংশ নেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গঙ্গাপ্রসাদ প্রাসিন, রাজ্য উচ্চশিক্ষা পর্ষদের চেয়ারম্যান তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. অরুণোদয় সাহা, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, বিভিন্ন উপকমিটির কনভেনরগণ৷ আজ পর্যালোচনা সভায় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার, তথ্য ও সংস্ক’তি দপ্তরের সচিব শরদিন্দ চৌধুরী, আগরতলাস্থিত বাংলাদেশ হাইকমিশনের সহকারি হাইকমিশনার মহম্মদ যুবায়েদ হোসেন সহ পরিচালন কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন৷ আজকের সভায় ৩৯তম আগরতলা বইমেলার চূড়ান্ত রূপরেখা তৈরি করা হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top