News Flash

  • Home
  • Uncategorized
  • বহুতল বাড়ি নির্মাণে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার দিকে নজর রাখতে মুখ্যমন্ত্রীর গুরুত্বারোপ
Image

বহুতল বাড়ি নির্মাণে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার দিকে নজর রাখতে মুখ্যমন্ত্রীর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে ত্রিপুরা হাউজিং অ্যাণ্ড কনস্ট্রাকশন বোর্ডের ১০৩তম সভা আজ সচিবালয়ের ১ নং কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়৷ সভায় ত্রিপুরা হাউজিং অ্যাণ্ড কনস্ট্রাকশন বোর্ডের বিভিন্ন নির্মাণ কাজের বর্তমান অবস্থা এবং সর্বশেষ বোর্ড মিটিং-এ গৃহীত কর্মসূচিগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷
সভায় মুখ্যমন্ত্রী বোর্ডের অধীনে যে নির্মাণ কাজ চলছে তার গুণগতমান বজায় রেখে অতি দ্রততার সাথে সেসব কাজ সম্পন্ন করার পরামর্শ দেন৷ তিনি বলেন, নির্মাণ কাজে আধুনিক পদ্ধতি ব্যবহার করে কম সময়ে কাজ শেষ করা যায়৷ এতে অর্থনৈতিকভাবে লাভজনক ফল পাওয়া যায়৷ বহুতল বাড়ি নির্মাণের ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার দিকে নজর রাখার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন৷ মুখ্যমন্ত্রী বহুতল বাড়ি নির্মাণের উপরও গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন, এরফলে জায়গা বাঁচানোর সাথে সাথে নির্মাণ কাজের ক্ষেত্রে আর্থিকভাবে সাশ্রয় হয়৷


আজকের সভায় ত্রিপুরা হাউজিং অ্যাণ্ড কনস্ট্রাকশন বোর্ডের ভাইস চেয়ারম্যান তথা পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে বোর্ডের সর্বশেষ সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের নিরিখে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা সচিত্র প্রতিবেদনের মাধ্যমে উপস্থাপন করেন৷ তিনি জানান আগরতলায় নিউ ক্যাপিটেল কমপ্লেক্স এলাকায় নির্মিত মালিকানাভিত্তিক সমস্ত ফ্ল্যাট অংশীদারদের দেওয়ার কাজ সম্পন্ন হয়ে গেছে৷ এছাড়াও নিউ ক্যাপিটেল কমপ্লেে’র শ্যামলিমা অ্যাপার্টমেন্টে ২৪টি নতুন গ্যারাজ নির্মাণ করা হয়েছে৷ গ্যারাজগুলি ফ্ল্যাট মালিকদের মধ্যে বিতরণের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান৷ এছাড়া ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবছরের ত্রিপুরা হাউজিং অ্যাণ্ড কনস্ট্রাকশন বোর্ডের বার্ষিক হিসেব নিকেশ নিয়েও তিনি আলোচনা করেন৷ তিনি বোর্ডের পুনর্গঠন এবং শক্তিশালী করার বিষয়েও আলোচনা করেন৷ তিনি বলেন, গোর্খাবস্তি এলাকায় ১৬ তলা বিশিষ্ট বহুতল বিল্ডিংয়ের কাজ দ্রততার সঙ্গে শেষ করার জন্য বোর্ড প্রয়াস চালাচ্ছে৷ তিনি বলেন, ত্রিপুরা হাউজিং অ্যাণ্ড কনস্ট্রাকশন বোর্ডের দ্বারা চলতি নির্মাণ কাজগুলি সঠিক সময়ে রূপায়ণ করার জন্য রাজ্যের বিভিন্ন দপ্তরের সাথে বোর্ড সমন্বয় রক্ষা করে চলছে৷

সভায় মুখ্যমন্ত্রীর প্রধান সচিব জে কে সিনহা পূর্ত দপ্তরের (সড়ক ও সেতু) চিফ ইি’নিয়ার দীপক চন্দ্র দাস, পূর্ত দপ্তরের (বিল্ডিং) চিফ ইি’নিয়ার স’য়িতা দাস, ত্রিপুরা হাউজিং অ্যাণ্ড কনস্ট্রাকশন বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ইি’নিয়ার এস কে দেবনাথ সহ ত্রিপুরা হাউজিং অ্যাণ্ড কনস্ট্রাকশন বোর্ডের অন্যান্য সদস্যগণ বৈঠকে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top