News Flash

  • Home
  • Uncategorized
  • মায়ের সঙ্গে দেখা করার জন্য কেরলের সাংবাদিককে পাঁচ দিনের অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট
Image

মায়ের সঙ্গে দেখা করার জন্য কেরলের সাংবাদিককে পাঁচ দিনের অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : মায়ের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পান । সোমবার তাঁকে পাঁচ দিনের অন্তর্বর্তী জামিন দিল দেশের শীর্ষ আদালত । সাংবাদিকের ৯০ উত্তীর্ণা মা গুরুতর অসুস্থ। তাই তাঁর সঙ্গে দেখা করার জন্য সিদ্দিক কাপ্পানকে শর্তাধীনে পাঁচ দিনের জামিন দিল সুপ্রিম কোর্ট।

দলিত তরুণীকে ধর্ষণ ও হত্যা নিয়ে রিপোর্টিং করার জন্য হাথরাসে যাচ্ছিলেন কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পান। পথে তাঁকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশের দাবি সে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য টাকা তুলছিল তাই তাকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারের পর থেকে কাপ্পান মথুরা জেলে রয়েছেন। এর মধ্যে শোনা যায়, সাংবাদিকের ৯০ উত্তীর্ণা মা গুরুতর অসুস্থ। তাঁর সঙ্গে দেখা করার জন্য সোমবার সিদ্দিক কাপ্পানকে শর্তাধীনে পাঁচ দিনের জামিন দিল সুপ্রিম কোর্ট।

বিচারপতিরা নির্দেশ দিয়েছেন, কেরলে যাওয়ার পথে কাপ্পান মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবেন না। আত্মীয়-স্বজন, চিকিৎসক এবং তাঁর মায়ের চিকিৎসার সঙ্গে যুক্ত লোকজন ছাড়া কারও সঙ্গে দেখা করতে পারবেন না। উত্তরপ্রদেশ পুলিশ তাঁকে পাহারা দিয়ে কেরলে নিয়ে যাবে। তিনি যাতে নিরাপদে মায়ের সঙ্গে দেখা করে ফিরে আসতে পারেন, তা পুলিশ নিশ্চিত করবে।কাপ্পানের বাড়ি কেরলের মালাপ্পুরমে।

উত্তরপ্রদেশ সরকার সাংবাদিকের জামিনের আবেদনের বিরোধিতা করে বলে, সাংবাদিকের ছদ্মবেশে কাপ্পান অশান্তি সৃষ্টি করতে চেয়েছিলেন। তিনি যে সংবাদপত্রের সাংবাদিক বলে পরিচয় দেন, তা অনেকদিন আগে বন্ধ হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের দাবি, তদন্ত করে কাপ্পান সম্পর্কে যা জানা গিয়েছে, তা রীতিমতো চমকে ওঠার মত।

কাপ্পানকে গ্রেফতার করার পরেই কেরল ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্ট তাঁর মুক্তির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করে। তাদের বক্তব্য, বেআইনিভাবে কাপ্পানকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকার তাঁকে অবিলম্বে আদালতে পেশ করুক।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top