News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথম ইনিংসে ৩২৯ রানে অল আউট ভারত
Image

প্রথম ইনিংসে ৩২৯ রানে অল আউট ভারত

চেন্নাই, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) :  ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৩২৯ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল । গতকাল দিনের শেষে ৬ উইকেট হারিয়ে  ভারত তুলেছিল ৩০০রান। রবিবার স্কোরবোর্ডে মাত্র ২৯ রান যোগ করার ফাঁকে বাকি ৪ উইকেট হারায় ভারত। ঋষভ পন্থ ৫৮ রানে একপ্রান্তে অপরাজিত থাকলেও অন্যপ্রান্তে কেউ সহায়তা করতে পারেননি।


গতকাল ঋষভ পন্থ ৩৩ রানে এবং অক্ষর প্যাটেল ৫ রানে অপরাজিত ছিলেন। রবিবার দিনের দ্বিতীয় ওভারেই জোড়া ধাক্কা দেন মঈন আলি পরপর ফিরিয়ে দেন অক্ষর প্যাটেল এবং ইশান্ত শর্মাকে। অক্ষরকে দুরন্ত স্ট্যাম্প করেন নবাগত উইকেটরক্ষক বেন ফোকস। সেই ওভারেই ইশান্ত মিড উইকেটে বার্নসের হাতে ক্যাচ তুলে বিদায় নেন।


এর মধ্যেই হাফসেঞ্চুরি পূর্ণ করে নেন ঋষভ পন্থ। ৬৫ বলে কার্যত ওয়ানডের মেজাজে ব্যাট করেই ফিফটি আসে পন্থের। নিজের ছোট এই ইনিংসে পন্থ ৭টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারি হাঁকান। এতটাই দাপট ছিল চেন্নাইয়ের এই ঘূর্ণি ট্র্যাকে। এরপর ভারতের ইনিংসের লেজ মুড়িয়ে দেন স্টোনস। কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজকে ফিরিয়ে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top