News Flash

  • Home
  • Uncategorized
  • কুয়াশার দাপট! যমুনা এক্সপ্রেসওয়েতে ৬টি গাড়ির সংঘর্ষে আহত ১২ জন
Image

কুয়াশার দাপট! যমুনা এক্সপ্রেসওয়েতে ৬টি গাড়ির সংঘর্ষে আহত ১২ জন

নয়ডা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): ঘন কুয়াশার দাপটে ভয়াবহ দুর্ঘটনা ঘটল যমুনা এক্সপ্রেসওয়েতে। শনিবার সকালে উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে সংঘর্ষ হয় মোট ৬টি গাড়ির। নিয়ন্ত্রণ হারিয়ে ৬টি গাড়ি পরস্পরের মধ্যে সংঘর্ষ হয়। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই, আহত হয়েছেন মোট ১২ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের জেরে গাড়িগুলি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ সূত্রের খবর, শনিবার ভোর থেকেই ঘন কুয়াশার দাপট ছিল। কুয়াশার কারণে স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছিল না। আচমকাই যমুনা এক্সপ্রেসওয়েতে বাস, ট্রাক এবং ছোট গাড়ি-সহ মোট ৬টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। গাড়িগুলি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। কয়েকটি গাড়ি সম্পূর্ণ ভেঙে যায়। দুর্ঘটনায় মোট আহত হয়েছেন ১২ জন। এই দুর্ঘটনার জেরে যমুনা এক্সপ্রেসওয়েতে দীর্ঘ সময়ের জন্য যানবাহন চলাচল বিপর্যস্ত হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top