News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ২০.৫৫-কোটির উর্দ্ধে করোনা-টেস্ট, সক্রিয় রোগী ১.২৫ শতাংশ
Image

ভারতে ২০.৫৫-কোটির উর্দ্ধে করোনা-টেস্ট, সক্রিয় রোগী ১.২৫ শতাংশ

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): বিগত ২৪ ঘন্টায় ৭.৪৩-লক্ষের বেশি মানুষের করোনা-পরীক্ষা করার পর ভারতে ২০.৫৫-কোটির উর্দ্ধে পৌঁছে গেল করোনা-টেস্টের সংখ্যা। শনিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ৭,৪৩,৬১৪টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২০,৫৫,৩৩,৩৯৮-এ পৌঁছে গেল।

ভারতে করোনা-পরিস্থিতি এখন অনেকটাই আয়ত্তের মধ্যে রয়েছে। শুক্রবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ১১,৩৯৫ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৫৫,৫৫০ জনের মৃত্যু হয়েছে (১.৪৩ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১০৩ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,০৬,০০,৬২৫ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা খানিকটা বেড়েছে। এই মুহূর্তে ভারতে মোট ১,৩৬,৫৭১ জন করোনা-রোগী, বিগত ২৪ ঘন্টায় বেড়েছে ৬৪৫ জন।

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top