News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণ ও প্রতারণার দায়ে যুবকর ১২ বছর সশ্রম কারাদন্ড, ৬০ হাজার টাকা জরিমানা
Image

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণ ও প্রতারণার দায়ে যুবকর ১২ বছর সশ্রম কারাদন্ড, ৬০ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১২ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং পরবর্তী সময়ে বিয়ে-তে অস্বীকারের অভিযোগে ধর্ষণ ও প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত যুবক-কে আদালত ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ ধারায় ১২ বছর এবং ৪১৭ ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছে৷ পাশাপাশি ৬০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে৷ আদালতের নির্দেশ, জরিমানার অর্থ নির্যাতিতার সন্তানের নামে জাতীয় ব্যাঙ্ক-এ ৫ বছরের জন্য ফিক্সড জমা করতে হবে৷ এছাড়া, ত্রিপুরা সরকারের ওমেন ভিকটিম কম্পেন্সেশন স্কিম-র অধীন ক্ষতিপূরণ দিতে হবে৷


এপিপি অরবিন্দ দেব এই মামলা সম্পর্কে বলেন, ২০১৩ সালের ঘটনায় এখন গিয়ে অভিযোগকারিণী বিচার পেয়েছে৷ তিনি বলেন, আমতলী থানাধীন এলাকার বাসিন্দা সঞ্জীব পাল পাড়ার একটি মেয়ের সাথে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন৷ ক্রমেই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠে এবং ওই মেয়ে গর্ববতী হয়ে যায়৷ অরবিন্দ বাবু জানান, গর্ববতী হওয়ার পর সঞ্জীব-কে তার প্রেমিকা বিয়ের জন্য চাপ দেয়৷ কিন্তু সঞ্জীব ওই মেয়ে-কে বিয়ে করতে অস্বীকার করেন৷ তাতে, আমতলী থানায় একটি মামলা হয়৷ কিন্তু, দীর্ঘদিন ধরে ওই মামলা বিচারের অপেক্ষায় ঝুলে ছিল৷

তিনি বলেন, ২০১৫ সালের ২৬ জুন পুলিশ তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেয়৷ কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হয় ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর৷ অরবিন্দবাবু বলেন, অভিযোগকারিণী এরই মধ্যে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে৷ এদিকে, আদালতে ১১ জনের সাক্ষী গ্রহণ করে হয়েছে৷ ওই মামলায় মোট চার জন অভিযুক্ত ছিলেন৷ প্রমাণের অভাবে তিনজন বেকসুর খালাস হয়ে গেছেন৷ তিনি জানান, গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ধীমান দেববর্মা অভিযুক্ত সঞ্জীব পাল-কে ভারতীয় দন্ডবিধি ৩৭৬, ৪১৭ এবং ৫০৬ ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন৷ আজ সাজা ঘোষণা করেছেন৷


তিনি বলেন, পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালত সঞ্জীব পাল-কে ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ ধারায় ১২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছেন৷ এছাড়া ৪১৭ ধারায় এক বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা আর্থিক জরিমানার নির্দেশ দিয়েছেন৷ অরবিন্দ বাবু বলেন, দুটি সাজা একই সাথে চলবে৷ তিনি জানান, ৩৭৬ ধারায় আসামি-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ অনাদায়ে ২ বছরের অতিরিক্ত কারাবাসের আদেশ দিয়েছেন৷ সাথে ৪১৭ ধারায় ১০ হাজার জরিমানা করেছে আদালত৷ অনাদায়ে ৩ মাসের অতিরিক্ত কারাবাসের আদেশ দিয়েছেন বিচারক৷

আদালত নির্দেশ দিয়েছে, জরিমানা-র পুরো অর্থ নির্যাতিতার সন্তানের নামে জাতীয় ব্যাঙ্ক-এ ৫ বছরের জন্য ফিক্সড করতে হবে৷ এছাড়া পশ্চিম ত্রিপুরা লিগাল সার্ভিস অথরিটিকে আদালত নির্দেশ দিয়েছে, ত্রিপুরা ওমেন ভিকটিম কম্পেন্সেশন স্কিমে তিন লক্ষ কিংবা চার লক্ষ টাকা প্রদান করতে হবে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top