News Flash

  • Home
  • Uncategorized
  • এবার ভুয়ো ওয়েবসাইটের কবলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, তদন্তের নির্দেশ
Image

এবার ভুয়ো ওয়েবসাইটের কবলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, তদন্তের নির্দেশ

নয়াদিল্লি, , ১২ ফেব্রুয়ারি (হি.স.):  কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মত ভুয়ো ওয়েবসাইট তৈরি করে কোভিড–১৯ সংক্রমণের বিরুদ্ধে টিকাকরণের প্রস্তাব দেওয়া হচ্ছে । শুক্রবার বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের । ভারতের টিকাকরণ পদ্ধতি নিয়ে মানুষের মধ্যে এই ধরনের বিভ্রান্তিকর বার্তা ছড়ানোর জন্য মন্ত্রকের পক্ষ থেকে  অবিলম্বে ওয়েবসাইটি বন্ধ করে দেওয়া হয়। এমনকী এই ভুয়ো ওয়েবসাইটের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়।

এই বিষয়ে মন্ত্রকের পক্ষ থেকে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে উল্লেখ করা হয়েছে, ‘দয়া করে সতর্ক থাকুন। এ ধরনের ভুয়ো ওয়েবসাইটের উপর বিশ্বাস রাখবেন না।’ ভুয়ো ওয়েবসাইটটি একেবারে স্বাস্থ্য মন্ত্রকের কোভিড–১৯ ড্যাশবোর্ডের ধাঁচে তৈরি করা। সেখানে ভুয়ো লিঙ্ক তৈরি করে ভ্যাকসিনের জন্য আবেদন করতে বলা হয়েছে। এমনকী ওই ওয়েবসাইটে টিকাকরণের জন্য ৪ থেকে ৬ হাজার টাকা দেওয়ার কথাও উল্লেখ করেছে। যা সন্দেহ হয় অনেকের এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকেরও নজরে আসে।

এদিন মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কো–উইন ও আরোগ্য সেতু অ্যাপ ছাড়া অন্য কোনও অ্যাপ তৈরি করেনি মন্ত্রক। বিশেষ করে টিকাকরণের রেজিস্ট্রেশনের জন্যও অন্য কোনও ওয়েবসাইট বা অ্যাপ নেই। তবে এটাই প্রথমবার নয়, দেশে করোনা টিকাকরণ শুরু হওয়ার পাশাপাশি প্রতারণামূলক কাজকর্ম শুরু হয়ে যায়। কো–উইন অ্যাপ বাজারে আসার আগে একই নামে ভুয়ো অ্যাপ খোলা হয়েছিল। আর তাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত হয়। তবে সেই অ্যাপও সফল হয়নি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top