News Flash

  • Home
  • Uncategorized
  • তপোবন সুড়ঙ্গে উদ্ধারকাজ চলছেই, বিপর্যয়ে মৃত্যু বেড়ে ৩৭
Image

তপোবন সুড়ঙ্গে উদ্ধারকাজ চলছেই, বিপর্যয়ে মৃত্যু বেড়ে ৩৭

চামোলি (উত্তরাখণ্ড), ১২ ফেব্রুয়ারি (হি.স.): হাল ছাড়তে নারাজ উদ্ধারকারী দল ও প্রশাসন। উত্তরাখণ্ডের চামোলি জেলার তপোবন সুড়ঙ্গে শুক্রবার উদ্ধারকাজ ষষ্ঠ দিনে পড়ল। সুড়ঙ্গে আটকে থাকা মানুষজনের প্রাণ বাঁচানোর অক্লান্ত চেষ্টা চালিয়েই যাচ্ছেন আইটিবিপি, সেনাবাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ-এর যৌথ বাহিনী। গত রবিবারের বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই ২০৪ জনের। পাশাপাশি শুক্রবার দুপুর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হল ৩৭।


শুক্রবার উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপর্যয়ের ঘটনায় এখনও নিখোঁজ পর্যন্ত ২০৪ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হয়েছে ৩৭টি দেহ। চামোলি জেলার জেলাশাসক স্বাতী এস ভাদোরিয়া জানিয়েছেন, “৩৭টি দেহ উদ্ধারের পাশাপাশি দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার মৈথানা গ্রামের কাছে নদীর তীর থেকে উদ্ধার হয়েছে একটি দেহ।” দিন-রাত এক করে উদ্ধারকাজ চালিয়েই যাচ্ছে আইটিবিপি, সেনাবাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ-এর যৌথ বাহিনী। কিন্তু, সুড়ঙ্গের মুখ কাদা, পাথরে আটকে রয়েছে। তাই আড়াই কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের ভিতরে ঢুকতেই বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top