বাইখোড়ায় অটো দূর্ঘটনায় প্রাণ হারালেন সব্জি বিক্রেতা

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১১ ফেব্রুয়ারি৷৷ যান দুর্ঘটনায় নিহত এক যুবক৷ ঘটনার বিবরণে জানা যায় আজ সকালবেলা বাইখোড়া চড়কবাই মধ্যপাড়ার বাসিন্দা প্রশান্ত দে ( ২৫ ) বাইখোড়া থেকে সব্জী ক্রয় করার উদ্দ্যেশ্যে টি আর ০৮ ২৬৫৪ নাম্বারের অটো করে শান্তির বাজারের উদ্দ্যেশ্যে আসছিলো৷


অটোগাড়ী বেতাগা বাজার সংলগ্ণ এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে গাড়ীর সামনে একটি কুকুর আসে বলে জানাযায়৷ এতেকরে কুকুরের সঙ্গে আঘতপেয় গাড়ীটি উল্টেযায়৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসী শান্তির বাজার দমকল বাহীনিকে খবরদেয়৷ ঘটনার খবরপেয়ে দমকলবাহীনির কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এইদুর্ঘটনায় আহত যুবক প্রশান্ত দে কে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে৷


পরবর্তী সময় প্রশান্ত দে কে হাসপাতালের চিকিৎসক দেখার পর মৃত বলে ঘোষনা করে৷ ময়নাদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়াহয়৷ জানাযায় প্রশান্ত দে পেশায় একজন সব্জী ব্যাবসায়ী৷ আজকে শান্তির বাজরে সাপ্তাহিক বাজারথেকে পাইকারি দরে সব্জী ক্রয়করার জন্য বাইখোড়া থেকে শান্তির বাজার আসছিলো বলে জানাযায়৷