News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মনির্ভর ত্রিপুরা গড়ার উপর সরকার সর্বাধিক অগ্রাধিকার দিয়েছে :মুখ্যমন্ত্রী
Image

আত্মনির্ভর ত্রিপুরা গড়ার উপর সরকার সর্বাধিক অগ্রাধিকার দিয়েছে :মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১১ ফেব্রুয়ারি৷৷ আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার উপর সরকার সর্বাধিক অগ্রাধিকার দিয়েছে৷ এই লক্ষ্যে ছোট ছোট শিল্প স্থাপনে রাজ্যের উদ্যোগীদের উৎসাহ দিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে৷ শিল্পস্থাপনে উদ্যোগীদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে৷ আজ শান্তিরবাজারে শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের (আইটিআই) উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷
তিনি বলেন, রাজ্যে ছোট ছোট শিল্প স্থাপনে উৎসাহিদের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যেই শিল্প প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে৷

শান্তিরবাজারের শিল্প প্রশিক্ষণকেন্দ্রটি এই লক্ষ্যেই কাজ করবে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সমগ্র এলাকার উন্নয়নের সাথে সাথে শান্তিরবাজার মহকুমা এলাকার উন্নয়নেও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে৷ এই মহকুমার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বহুমুখী কর্মসূচি রূপায়ণ করছে৷ মহকুমার উন্নয়নে বিভিন্ন প্রকল্পে সাড়ে ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, সব অংশের মানুষের একতার মধ্য দিয়েই আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ট ত্রিপুরা গড়ে উঠেছে৷ উল্লেখ্য, শান্তিরবাজার মহকুমায় ইএসডিআই প্রকল্পে এই শিল্প প্রশিক্ষণ কেন্দ্রটি গড়ে উঠবে৷ এখানে ৫টি ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে৷ এই শিল্প প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং, পোষাক তৈরী, প্লাম্বার, সার্ভেয়ার, আর্কিওস্টাকচারেল ড্রাফটসম্যানশিপ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে৷


দ্বিতল এই প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লক্ষ ৪৬ হাজার ৭৯৪ টাকা৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন শান্তিরবাজারে পিডব্লিওডি রোড থেকে টিএনভি কলোনী (অলয়ছড়া বজার- এনএইচ-৪৪)- বিবি রোড ভায়া শান্তিরবাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত সড়কের উদ্বোধন করেন৷ এই সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি টাকা৷ এই দুটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিধায়ক শংকর রায়, বিধায়ক প্রমোদ রিয়াং, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব ডা. পি কে গোয়েল ও জেলাশাসক দেবপ্রিয় বর্ধন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top