News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানে একাধিক সন্ত্রাসবাদী হামলায় নিহত ৯ নিরাপত্তাকর্মী
Image

আফগানিস্তানে একাধিক সন্ত্রাসবাদী হামলায় নিহত ৯ নিরাপত্তাকর্মী

কাবুল, ১০ ফেব্রুয়ারি (হি. স.) :  আফগানিস্তানে  একাধিক সন্ত্রাসবাদী হামলায় নিহত ৯ নিরাপত্তাকর্মী। এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গিগোষ্ঠী। আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানিরও দাবি, এটা তালিবানেরই কাজ। তিনি এই হামলাগুলির তীব্র নিন্দা করেছেন।

বুধবার কাবুলে বন্দুকধারী আততায়ীরা হামলা করে বাগ-ই-দাউদে। তাদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের চার কর্মী। তাঁদের অন্যতম গ্রামীণ উন্নয়ন দপ্তরের কর্তা রেয়াজ আহমেদ খলিল। পরে সরকারি তরফে এক বিবৃতিতে দাবি করা হয়, খলিলই ছিলেন জঙ্গিদের প্রধান লক্ষ্য। এদিকে আজই কাবুলের অন্যত্র একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও কাবুলের আরেক গাড়িবোমা বিস্ফোরণে চারজন মারা যান। আহত হন একজন।

এদিন আফগান প্রেসিডেন্ট ঘানি দাবি করেন, এদিনের হামলার পিছনেও রয়েছে তালিবানরাই। তাঁর কথায়, ”ওরা বুঝিয়ে দিয়েছে, ওরা শান্তি চায় না।” পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি কাবুলের উত্তরে ফরিয়াব প্রদেশে এক গোপন অভিযান চালায় আফগান সরকার। সেই অভিযানে অন্তত ২১ জন তালিবান জঙ্গি খতম হয়। জখম হয় অন্তত ১৮। আফগান প্রতিরক্ষামন্ত্রক এই দাবি করেছে। যদিও তালিবানদের তরফে এই হামলা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top