News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ২০.৩৩-কোটি ছাড়াল করোনা-টেস্ট, সক্রিয় রোগী ১.৩০ শতাংশ
Image

ভারতে ২০.৩৩-কোটি ছাড়াল করোনা-টেস্ট, সক্রিয় রোগী ১.৩০ শতাংশ

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.): বাড়তে বাড়তে ভারতে ২০.৩৩-কোটির উর্দ্ধে পৌঁছে গেল করোনা-টেস্টের সংখ্যা। বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৯ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ৭,৩৬,৯০৩টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২০,৩৩,২৪,৬৫৫-এ পৌঁছে গেল।

ভারতে করোনা-পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দ্রুততার সঙ্গে বাড়ছে সুস্থতা, কমছে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা। মঙ্গলবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ১৩,০৮৭ জন, ফলে দেশে মোট সুস্থতার হার ৯৭.২৭ শতাংশ। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৫৫,২৫২ জনের মৃত্যু হয়েছে (১.৪৩ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯৪ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,০৫,৬১,৬০৮ জন। একইসঙ্গে ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা একধাক্কায় অনেকটাই কমেছে। এই মুহূর্তে ভারতে মোট ১,৪১,৫১১ জন করোনা-রোগী (১.৩০ শতাংশ) চিকিৎসাধীন রয়েছেন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top