News Flash

  • Home
  • Uncategorized
  • আদিবাসী, কৃষকদের জন্য মমতা কিছুই করেননি : জে পি নাড্ডা
Image

আদিবাসী, কৃষকদের জন্য মমতা কিছুই করেননি : জে পি নাড্ডা

বিজেপি ক্ষমতায় এলেই সমস্ত সুবিধা পাবেন বঙ্গের কৃষকরা।
কলাইকুন্ডা, ১০ ফেব্রুয়ারি (হি.স.): মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার আক্রমণ অব্যাহত। এবার মমতাকে আক্রমণ করে জে পি নাড্ডা বললেন, পশ্চিমবঙ্গের আদিবাসী এবং কৃষকদের কল্যাণের স্বার্থে মমতা কিছুই করেননি। পশ্চিমবঙ্গের জনগণকে আশ্বস্ত করে নাড্ডা বলেছেন, “পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনলে রাজ্যের জনগণের সর্বাত্মক অগ্রগতি নিশ্চিত করা হবে।” বুধবার সকালে খড়গপুরে চা-চক্র কার্যক্রমে অংশ নেন নাড্ডা, উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।

নাড্ডা এদিন বলেন, “কমলই এগিয়ে যাওয়ার পথ, কমলই পশ্চিমবঙ্গে উন্নয়ন নিয়ে আসবে। সম্প্রতি, মোদীজি রিফাইনারি প্রকল্পের জন্য ৪,৭০০ কোটি টাকা, হাইওয়ের জন্য ২৫,০০০ কোটি টাকা বরাদ্দ করেছেন, পদ্ম ফুটলে এবং মমতা দিদি চলে গেলেই এই উন্নয়ন সম্ভব।” নাড্ডা এদিন আরও বলেন, “একদিকে মোদীজি পশ্চিমবঙ্গের সার্বিক অগ্রগতি চাইছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত উন্নয়নমূলক প্রকল্প বন্ধ করে দিতে চাইছেন।” নাড্ডা বলেন, প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনার সুবিধা পাচ্ছেন না পশ্চিমবঙ্গের কৃষকরা

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top