News Flash

  • Home
  • Uncategorized
  • হাইলাকান্দির অসম-মিজোরাম সীমান্তে ফের উত্তেজনা, উভয় রাজ্যের বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ, গোলাবর্ষণ, আহত কয়েকজন
Image

হাইলাকান্দির অসম-মিজোরাম সীমান্তে ফের উত্তেজনা, উভয় রাজ্যের বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ, গোলাবর্ষণ, আহত কয়েকজন

ঘাড়মুড়া (অসম), ১০ ফেব্রুয়ারি (হি.স.) : কাছাড় ও করিমগঞ্জের মিজোরাম সীমান্তের পর এবার হাইলাকান্দি জেলার সীমান্তে সশস্ত্র হামলা চালিয়েছে মিজো দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে হাইলাকান্দি জেলার অসম-মিজোরাম সীমান্তবর্তী কচুরতল গ্রামে ২০-এর বেশি পরিবারের বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনা সংগঠিত করেছে মিজো দুষ্কৃতীরা। অপরদিকে এপারের উত্তেজিত নাগরিকরা মিজোরামের ছয়টি ঘর জ্বালিয়ে দিয়েছেন। অগ্নিসংযোগ করেই মিজোরা ক্ষান্ত থাকেনি, বেশ কয়েক রাউন্ড গোলাবর্ষণও করেছে। এ ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন বলে প্ৰাপ্ত খবরে প্ৰকাশ।

ঘটনার সূত্রপাত দক্ষিণ অসমের হাইলাকান্দি জেলার কচুরথল গ্রামে। গত রাতের সংঘৰ্ষে অসম ভূখণ্ডে বসবাসরত বাসিন্দাদের সঙ্গে মিজো দুষ্কৃতীদের সংঘৰ্ষ হয়। ঘটনার জন্য অসম ভূখণ্ডের বাসিন্দারা স্থানীয় এবং মিজো উভয় পক্ষকেই দোষারোপ করেছেন।

গতরাতের সংঘৰ্ষে কতজন আহত হয়েছেন সে হিসাব পাওয়া যায়নি। তবে দশজন জখম হয়েছেন বলে জানা গেছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে কচুরথলে এই খবর লেখা পর্যন্ত ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে আধাসেনা টহল দিচ্ছে। ছুটে গেছেন সাধারণ ও পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top