News Flash

  • Home
  • Uncategorized
  • কামথানায় বাইক চালককে পিটিয়ে ঘায়েল করে অর্ধ লক্ষ টাকা ছিনতাই
Image

কামথানায় বাইক চালককে পিটিয়ে ঘায়েল করে অর্ধ লক্ষ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৯ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে প্রতিনিয়ত ছিনতাই এবং চুরির ঘটনা লেগে রয়েছে৷ তারপরও প্রশাসন সে বিষয়গুলো নিয়ে কোন রকম পদক্ষেপ গ্রহণ করছে না এমনই অভিযোগ উঠছে৷ যার ফলে প্রত্যেকদিন চুরি ছিনতাই এর মতো অপরাধমূলক কাজগুলি করার পর পাড় পেয়ে যাচ্ছে দুষৃকতীকারিরা৷


সোমবার এমনই ঘটনা ঘটে মধুপুর থানাধীন কামথানার শিল চৌমুহনী এলাকার ফারুক মিয়ার সাথে৷ গতকাল সকাল দশটা নাগাদ ৫০,০০০ টাকা নিয়ে বিশালগড় এসবিআই ব্যাংকে জমা দেবার উদ্দেশ্যে রওনা হয়৷ বাইকে চড়ে কামথানা শীল চৌমুহনী এলাকায় আসতেই ফারুক মিয়াকে দুই দুষৃকতী আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম পথ আগলে ধরে৷ দুই দুষৃকতী সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে আঘাত করতে থাকে ফারুককে৷ লাঠির আঘাতে মাটিতে পড়ে যায় বাইক চালক৷ লাঠি দিয়ে বাইকটি ভেঙে তছনছ করে ফেলা হয়৷ তখন ফারুক মিয়া চিৎকার করতে থাকলে চিৎকার শুনে সেই সময় উপস্থিত হন এলাকার লোকজন৷


এলাকার লোকজন এগিয়ে আসতেই ফারুক মিয়ার ৫০,০০০ টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যায় দুই দুষৃকতী৷ এলাকাবাসী এগিয়ে আসাতে প্রাণে বেঁচে যায় ফারুক মিয়া৷ সঙ্গে সঙ্গে এলাকার জনগণের প্রচেষ্টায় বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ফারুক মিয়াকে৷ ফারুক মিয়ার মাথায় এবং বুকে প্রচন্ড আঘাত লাগে৷ অবশেষে ফারুক মিয়া দুই দুষৃকতীর বিরুদ্ধে মধুপুর থানায় একটি মামলা করেন৷ ফারুক মিয়া জানান আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম নেশা কারবারি থেকে শুরু করে চোরাকারবারি সঙ্গে যুক্ত রয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top