News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ২০.২৫-কোটির উর্দ্ধে করোনা-টেস্ট, সুস্থতা বেড়ে ৯৭.২৫ শতাংশ
Image

ভারতে ২০.২৫-কোটির উর্দ্ধে করোনা-টেস্ট, সুস্থতা বেড়ে ৯৭.২৫ শতাংশ

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): মাইলফলকের গণ্ডি অতিক্রম করে ভারতে বেড়েই চলেছে করোনা-টেস্টের সংখ্যা। বাড়তে বাড়তে ভারতে ২০.২৫-কোটির উর্দ্ধে পৌঁছে গেল করোনা-টেস্টের সংখ্যা। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ৬,৮৭,১৩৮টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২০,২৫,৮৭,৭৫২-এ পৌঁছে গেল।
ভারতে করোনা রোগীদের সুস্থতার হার প্রতিদিনই উর্দ্ধমুখী, দ্রুততার সঙ্গে কমছে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা। সোমবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ১৪,০১৬ জন, ফলে দেশে মোট সুস্থতার হার ৯৭.২৫ শতাংশ। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৫৫,১৫৮ জনের মৃত্যু হয়েছে (১.৪৩ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭৮ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,০৫,৪৮,৫২১ জন। একইসঙ্গে ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা একধাক্কায় অনেকটাই কমেছে। এই মুহূর্তে ভারতে মোট ১,৪৩,৬২৫ জন করোনা-রোগী (১.৩২ শতাংশ) চিকিৎসাধীন রয়েছেন।

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026
Scroll to Top