News Flash

  • Home
  • Uncategorized
  • ৩য়-৯ম শ্রেণীর পড়ুয়াদের মূল্যায়ণ কর্মসূচির সূচনা হল
Image

৩য়-৯ম শ্রেণীর পড়ুয়াদের মূল্যায়ণ কর্মসূচির সূচনা হল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি৷৷ সোমবার থেকে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন সুকলসহ রাজ্যের বিভিন্ন সুকলেতৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পড়াশুনার মান মূল্যায়ন কর্মসূচি শুরু হয়েছে৷


করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ছাত্র- ছাত্রীদের পঠন পাঠন ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷করোনাকালে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার কতখানি ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষা দপ্তর৷ করোনাকালে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার যে ক্ষতি হয়েছে তা পূরণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে৷৮ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই মূল্যায়নের কাজ চলবে৷


রাজধানী আগরতলা শহরের উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম সুকল এবং তুলসীবতি বালিকা বিদ্যালয় পরিদর্শন কালে তৃতীয় থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের মূল্যায়ন এর কাজ করতে দেখা গেছে শিক্ষক-শিক্ষিকাদের৷ রাজ্যের অন্যান্য সুকলগুলিতে একই পদ্ধতিতে মূল্যায়ন করা হচ্ছে৷উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম সুকলের সহকারি প্রধান শিক্ষকপ্রবাল চৌধুরী জানিয়েছেন রাজ্যব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উমাকান্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷এই কর্মসূচির মধ্য দিয়ে করোনা কালে ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে কতটা অগ্রগতি করতে পেরেছে কিংবা ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ক্ষেত্রে কি ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হবে৷


রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এদিন উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে মূল্যায়ন এর কাজ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন৷শিক্ষামন্ত্রী বলেছেন ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষা দপ্তরের তরফ থেকে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন সংক্রান্ত বিষয় নিয়েএকটি সার্ভে করা হয়েছিল৷ সেই সার্ভের পরিপ্রেক্ষিতে নতুন দিশা নামে একটি প্রকল্প চালু করা হয়৷ পড়াশোনার দিক থেকে অপেক্ষাকৃত দুর্বল ছাত্র-ছাত্রীদের চিহ্ণিত করে তাদের জন্য বিশেষ শিক্ষাদানের ব্যবস্থা করা হয়৷


তাতে ছাত্রছাত্রীদের মূল্যায়নের ক্ষেত্রে অনেকটাই উন্নতি হয়েছে৷কিন্তু ২০০০ সালের মার্চ মাস থেকে বিশ্বজুড়ে যে করোনা পরিস্থিতির উদ্ভব হয়েছে তার প্রভাব পড়েছে আমাদের রাজ্যেও৷ একটানা ৯ মাস সুকলে কোন ধরনের প্রথম পাঠানো হয়নি৷ ফলে ছাত্রছাত্রীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সেই ক্ষতিপূরণের লক্ষ্যেই রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর এ ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ মহারানি তুলসিবতি বালিকা বিদ্যালয়েও সোমবার থেকে তৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন এর কাজ শুরু হয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top