News Flash

  • Home
  • Uncategorized
  • মার্চের মধ্যেই ভারতের কাছে থাকবে ১৭টি রাফাল যুদ্ধবিমান : রাজনাথ সিং
Image

মার্চের মধ্যেই ভারতের কাছে থাকবে ১৭টি রাফাল যুদ্ধবিমান : রাজনাথ সিং

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে ইতিমধ্যেই এসে পৌঁছেছে ১১টি রাফাল যুদ্ধবিমান, চলতি বছরের মার্চ মাসের মধ্যেই ভারতে আসতে চলেছে আরও ৬টি রাফাল যুদ্ধবিমান। আরও সুখবর হল, ২০২২ সালের এপ্রিল মাসের মধ্যেই সমস্ত সমস্ত রাফাল এয়ারক্রাফট ভারতে এসে পৌঁছেবে। সোমবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন রাজ্যসভায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতে এখনও পর্যন্ত ১১টি রাফাল যুদ্ধবিমান এসে পৌঁছেছে। এ বছরের মার্চের মধ্যে, ভারতের কাছে ১৭টি রাফাল যুদ্ধবিমান থাকবে। ২০২২ সালের এপ্রিল মাসের মধ্যে, সমস্ত সমস্ত রাফাল এয়ারক্রাফট ভারতে এসে পৌঁছেবে।
প্রতিরক্ষায় বেসরকারিকরণের সম্ভাবনা সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে রাজনাথ সিং এদিন রাজ্যসভায় জানিয়েছেন, “দেশীয়করণের উপর জোর দিচ্ছি আমরা। ১০১টি আইটেম বেছে নেওয়া হয়েছে, যা অন্য দেশ থেকে আমদানি করা হবে না। বরং ভারতীয়দের দ্বারা ভারতেই তৈরি করা হবে।”

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top